Wednesday, 24 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

উল্লাপাড়া সোসাইটি অব ইউএসএ’র বিশেষ সভায় মসজিদ নির্মানের জন্য অর্থ সংগহ

অনলাইন ডেস্ক পঠিত: 40 বার

প্রকাশিত: December 3, 2017 | 1:06 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে বসবাসরত উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন উল্লপাড়া সোসাইটি অব ইউএসএ ইনক্ এর এক বিশেষ সভা গত ২৫শে নভেম্বর শনিবার সন্ধ্যা ৭ ঘটিকায় জ্যাকসন হাইটস এর খাবার বাড়ি চাংপাই রেষ্টুরেন্ট এ অনুর্ষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ রাকিবুজ্জামান খান (তনু) এবং সঞ্চালনা করেন যৌথভাবে সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম এবং সহ সাধারণ সম্পাদক মোঃ শফিউল আলম।
সভার শুরুতে পবিত্র কোরআন পাক হতে তেলাওয়াত করেন মোঃ জহুরুল ইসলাম। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার এইচ এম সহিদ, মোঃ মোতাহার হোসেন, আলহাজ্ব ছাইফুল ইসলাম, মাসুদ পারভেজ, ইঞ্জিনিয়ার সামছুল ইসলাম এবং আলহাজ্ব আব্দুল হালিম। বক্তাগণ উল্লাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ নির্মানে অর্থ সংগ্রহের জন্য উপস্থিত সকলকে অর্থ দানে উৎসাহ প্রদান করে বক্তব্য রাখেন। তাৎক্ষনিকভাবে উপস্থিত সকলে মসজিদ নির্মানের জন্য অর্থ প্রদান করেন। উল্লাপাড়া সোসাইটির নেতৃবৃন্দ বিভিন্ন জনের কাছ থেকে সংগৃহীত অর্থ কোষাধ্যক্ষ এলাহী তালুকদারের নিকট জমা দেন এবং রশিদ সংগ্রহ করেন। সংগৃহিত মোট অর্থের পরিমাণ পাঁচ লক্ষ টাকা (সমপরিমাণ ইউএস ডলার)। পূর্ব নির্ধারিত সভাকে কেন্দ্র করে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন এলাকার দায়িত্বে নিয়োজিত হন। এরা হলেন, নিউইয়র্ক ষ্টেটের কুইন্সঃ মোঃ শফিউল আলম, মোঃ জহুরুল ইসলাম, মোঃ শরিফুল ইসলাম, মোঃ এলাহী বক্স তালুকদার। ব্রঙ্কসঃ মোঃ রফিকুল ইসলাম, মোঃ সিদ্দিকুর রহমান লিটন, আলহাজ্ব আশরাফুল ইসলাম, মোঃ মোকলেছুর রহমান লেবু এবং তানিয়া সুলতানা। ব্রুকলিনঃ মোঃ রাকিবুজ্জামান খান (তনু), মীর আমজাদ হোসেন। ম্যানহাটনঃ মোঃ আলামিন, আলহাজ্ব আব্দুল হালিম। লং আইল্যা-ঃ মোঃ জাকির হোসেন রেজা, মোঃ মহিবুর ইসলাম মীর। ম্যারিল্যান্ডঃ মোঃ মোমিনুর রহমান। নিউজার্সীঃ মোঃ আব্দুল লতিফ, মোঃ ওমর সানী। কানেকটিকাঃ মনির বিপ্লব (লিটন)। পেনসেলভেনিয়াঃ মনিরুল হক, নজরুল ইসলাম। ক্যালিফোর্নিয়াঃ খলিলুর রহমান। ওকলাহামাঃ মাহমুদুল ইসলাম (মিলটন), আব্দুল মান্নান। উল্লাপাড়া কেন্দ্রীয় মসজিদের জন্য সর্বোচ্চ অর্থ দান করেন মোঃ শামীম আহমেদ উল্লাপাড়া সোসাইটি উপদেষ্টা এবং বেঙ্গল ফুড এর স্বত্ত্বাধিকারী তিনি বলেন, যে কোন ভাল কাজে ভবিষ্যতেও তিনি সোসাইটির সঙ্গে একযোগে কাজ করে যাবেন। তিনি উল্লাপাড়া সোসাইটির উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন। সভা চলাকালে উল্লাপাড়া উপজেলা চেয়াম্যান মারুফ বিন হাবিব সবার সঙ্গে কুশলাদি বিনিময়ের পর কেন্দ্রীয় জামে মসজিদ নির্মানে কাজে অর্থ সংগ্রহের জন্য উল্লাপাড়া সোসাইটি অব ইউএসএ ইনক্ এর সকলকে ধন্যবাদ দেন। সহ সাধারণ সম্পাদক মোঃ শফিউল আলম এবং মোঃ জহুরুল ইসলাম সংক্ষিপ্ত বক্তব্যে বলেন এই সংগঠনটি সৃষ্টি হতে বিভিন্ন কাজে সহযোগিতা করে আসিতেছে। প্রবাসে কোন উল্লাপাড়া তথা সিরাজগঞ্জ জেলার নতুন লোক আসিলে তাহাদের বাসস্থান, চাকুরি ও অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতা করে থাকেন। নতুনেরা বুজতে পারে না যে তারা দেশ হতে ১৪ হাজার মাইল দুরে এসেছেন নতুন জায়গায়। আমাদের সাহায্য সহযোগিতা আমরা দেশ ও বিদেশে চালিয়ে যাব। যেমন প্রতি বছরের মত এবারও আমরা বন্যার্থদের মাঝে ত্রান ও অর্থ বিতরণ করেছি। শীতার্থদের মাঝে অর্থ, কম্বল ও শীত বস্ত্র বিতরণ আগামী দিনেও অব্যাহত থাকবে। এছাড়া স্বাগতম চৌধুরী বলেন যে, আপনারা যতদিন ভাল কাজ করবেন ততদিন তিনি শ্রম ও অর্থ দিয়ে সংগঠনকে সহযোগিতা করিবেন। উপদেষ্টা মোঃ মনোয়ারুল ইসলাম ফোনের মাধ্যমে উপস্থিত সকলকে ধন্যবাদ দেন এবং বলেন অসুস্থ থাকার কারণে তিনি আসতে পারেন নাই। তাহার বন্ধু শামীম আহম্মেদ এর মাধ্যমে অর্থ প্রেরণ করেন। মোঃ মমিনুর রহমান কার্যকরী সদস্য মেরিল্যান্ড হতে তার শশুর এইচ এম সহিদ এর মাধ্যমে মসজিদ এর জন্য অর্থ পাঠান। তিনি সভাপতির নিকট নগদ অর্থ জমা দেন এবং সবাইকে ধন্যবাদ দেন এই শুভ কাজের জন্য। অন্যতম উপদেষ্টা মোঃ জুলফিকার রহমান লং আইল্যান্ড থেকে ডাকযোগে সংগঠনের সভাপতির নিকট চেক পাঠিয়ে দেন। সভাপতি কোষাধ্যক্ষের নিকট উক্ত চেক বুঝিয়ে দেন। এছাড়া বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান (লিটন), সহ সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম এবং অন্যান্য সদস্য ও সদস্যা এরা সবাই নর্থ বেঙ্গল এর প্রেসিডেন্ট এর ভূয়সী প্রশংসা করে বলেন যিনি সব সময় আমাদের সাহায্য করেন এবং দিক নির্দেশনা দেন তিনি হলেন নর্থ বেঙ্গল এর সভাপতি ডাঃ আব্দুল লতিফ। তিনি সভাপতির নিকট পূর্বেই সাক্ষাৎ করে নগদ অর্থ সভাপতির নিকট দিয়ে যান এবং সবাইকে ধন্যবাদ জানান। সভাপতি তার সংক্ষিপ্ত বক্তব্য সবাইকে ধন্যবাদ জানান। তিনি আশা করেন আমরা ঐক্য বদ্ধভাবে আগামীতে দেশ ও বিদেশে তথা সারা বিশ্বের জন্য কাজ করতে পারবো এবং হৃদয়ে মাতৃভূমি লালন করে যাবো। যাতে করে আমাদের কাছ থেকে নতুন প্রজন্ম শিক্ষা নিতে পারে। তিনি আরও বলেন যাহারা এই শুভ কাজে সাহায্য ও সহযোগিতা করেছে তিনি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সবার সুস্বাস্থ্য কামনা করে সভা সমাপ্তি ঘোষণা করেন। সভা শেষে তিনি সবাইকে সঙ্গে নিয়ে আদায়কৃত পাঁচ লক্ষ টাকা (সমপরিমান ইউএস ডলার) সরাসরি কেন্দ্রীয় জামে এর একাউন্টে পাঠিয়ে দেন। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV