Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

উল্লাপাড়া সোসাইটি অব ইউএসএ’র নির্বাচন কমিশন গঠন

অনলাইন ডেস্ক পঠিত: 130 বার

প্রকাশিত: February 3, 2017 | 9:11 AM

নিউইয়র্ক: প্রবাসের অন্যতম সংগঠন উল্লাপাড়া সোসাইটি অব ইউএসএ ইন্ক এর বিশেষ জরুরী সভা গত ২৬ জানুয়ারী জ্যাকসন হাইটস্থ খাবার বাড়ি চাইনিজ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন রকিবুজ্জামান খান (তনু)।

উক্ত সভায় প্রবাসে বসবাসরত উল্লাপাড়ার অর্ধশত সদস্য/সদস্যা উপস্থিত ছিলেন। সভায় সুষ্ঠ, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনের জন্য একটি নতুন নির্বাচন কমিটি গঠনের জন্য উল্লাপাড়ার পক্ষে অনেকেই আলোচনায় অংশ নেন। এরা হলেন মোঃ রাকিবুজ্জামান খান তনু, এইচ এম সহিদ, রেজাউল বারী বকুল, মোঃ ছাইফুল ইসলাম, রফিকুল ইসলাম, সামছুল ইসলাম, শফি উল আলম, জহুরুল ইসলাম, মুস্তাফিজুর রহমান লিটন, এ্যাড. এফতেখার হোসেন, আসরাফ আলী, এলাহী তালুকদার, শরীফুল ইসলাম, নুরুন্নবী পলাশ, মোতাহার হোসেন এবং মোঃ মনোয়ার হোসেন সহ আরও অনেকে। এরা সবাই সুন্দর ভাবে যুক্তি সহকারে মতামত দেন এবং শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের। সবার মতামতের উপর পর্যালোচনা করে কন্ঠ ভোটে এক জন প্রধান নির্বাচন কমিশনার ও দুইজন নিবাচন কমিশনার এবং একজন সদস্য সচিব করা হয়। এরা হলেন প্রধান নির্বাচন কমিশন ইঞ্জিনিয়ার এইচ এম সহিদ বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের (অবঃ) ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার, নির্বাচন কমিশনার রেজাউল বারী বকুল বীর মুক্তিযোদ্ধা, মোঃ ছাইফুল ইসলাম উল্লাপাড়া সোসাইটি অব ইউএসএ ইন্ক এর আজীবন সদস্য এবং সদস্য সচিব মোঃ মনোয়ার হোসেন ওয়ারকিং নিউইয়র্ক সিটির ডিইপি।

উল্লাপাড়াবাসী আশা করে নির্বাচন কমিশন আগামী এক মাসের মধ্যে একটি সুন্দর এবং সবার গ্রহণ যোগ্য নির্বচন অনুষ্ঠান করবে। সদস্য সচিব মোঃ মনোয়ার হোসেন ভেদাবেদ ভ’লে গিয়ে দলমত নির্বিশেষে সবাই ঐক্য বদ্ধ হওয়ার আহ্বান জানান। এ ছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা জুলফিকার রহমান, এনাম আহম্মেদ ও মীর আমজাদ হোসেন। সভাপতি এইচ এম সহিদ উল্লাহপাড়ার সবাইকে আশক্ত করেন যে, আমরা ঐক্যবদ্ধ থাকলে নির্বাচনসহ আরও অনেক কাজ করা সম্ভব।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV