Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

উৎসবমুখর পরিবেশে নিউইয়র্কে বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র বার্ষিক বনভোজন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 16 বার

প্রকাশিত: August 17, 2015 | 3:05 AM

DSCN4008ইউএসএনিউজঅনলাইন.কম : উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত হয়ে গেলো বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র বার্ষিক বনভোজন ও ক্রীড়া প্রতিযোগিতা। ব্যতিক্রমী এ বনভোজনে নিউইয়র্কে বসবাসরত বিশ্বনাথ প্রবাসীরা ১৬ আগস্ট রোববার দিনভর ব্রঙ্কসের বেরেট্রো পয়েন্ট পার্কের বিশাল খোলা মাঠে খেলাধুলাসহ নানা আনন্দ উপভোগ করেন।Bishwanath_image
বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র ভারপ্রাপ্ত সভাপতি মো: আবদুল হাই’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লিটন শাহরিয়ারের পরিচালনায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন উদযাপন কমিটির আহ্বায়ক সমিতির সহসভাপতি আজাদুর রহমান। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অলিউর রহমান।

08182015_16_BISWANAT_PICNIC
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল খান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জালালাবাদ এসোসিয়েশনের উপদেষ্টা একলামুজ্জামান নুনুই, বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন, কমিউনিটি এক্টিভিস্ট শেখ আতিকুল ইসলাম, মো: হেলাল উদ্দিন, মোহাম্মদ আলী বাবুল, বালাগঞ্জ সমিতির উপদেষ্টা আশরাফ আহমেদ, বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র উপদেষ্টা আমিরুল ইসলাম হিরন, ছালিক সিকদার, আলমাছ আলী, ইফতেখার সিরাজ প্রমুখ।
বক্তারা বলেন, নতুন প্রজন্ম দেশীয় সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে জানতে পারলে দেশ প্রেমিক হয়ে ওঠবে। এধরনের নির্মল আনন্দ-অনুষ্ঠানের মাধ্যমে আমাদের নতুন প্রজন্ম দেশীয় সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে। তাতেই তারা মাতৃভ’মিকে ভালোবাসতে শিখবে।
দিনব্যাপি বনভোজনে বিভিন্ন খেলা-ধূলা ছাড়াও বিশেষ আর্কষন ছিল র‌্যাফেল ড্র। শেষে খেলাধুলায় অংশগ্রহনকারি এবং র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনের মধ্য দিয়ে বনভোজনের সমাপ্তি ঘোষনা করা হয়।
বনভোজন উদযাপনে সার্বিক সহযোগিতায় ছিলেন সমিতির সদস্য শেখ নজরুল ইসলাম, কবির আহমেদ ফারুক, হাবিবুর রহমান, বাবুল উদ্দিন, আবদুল আহাদ, আবুল মনাফ প্রমুখ।
বনভোজন ও ক্রীড়া প্রতিযোগিতার গ্র্যান্ড স্পন্সর ছিলো স্টার্লিং ফার্মেসী, বাংলাটিভির ভাইস প্রেসিডেন্ট শারমীন রেজা ইভা, জেএন্ডবি ট্রেভেলস, জয় কার এবং জালালাবাদ ট্রেভেলসের মাশুক আহমেদ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV