Friday, 30 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
সব ক্যাটাগরি

উৎসবমুখর পরিবেশে পাবনা সমিতি আমেরিকা’র বনভোজন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 50 বার

প্রকাশিত: July 26, 2016 | 9:10 PM

নিউইয়র্ক : উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রবাসের অন্যতম বড় সংগঠন পাবনা সমিতি আমেরিকা ইনক এর বনভোজন।  প্রতি বছরের মত এবারও অত্যন্ত আনন্দঘন পরিবেশে লং আইল্যান্ডের বেথপেজ স্টেট পার্কে অনুষ্ঠিত হয় পাবনাবাসীর এ বনভোজন । শুধু নিউইয়র্ক নয় আমেরিকার বিভিন্ন স্টেট থেকেও পাবনা সমিতির বনভোজনে উপস্থিত হয়েছেন অনেকেই। এছাড়া দেশীয় অতিথিদের পাশাপাশি বিদেশীদের অংশ গ্রহনও ছিল চোখে পরার মত। ব্রকলিন, জ্যামাইকা ও জ্যাকসনহাইটস থেকে তিনটি বাস ও ৫০টি প্রাইভেট কারসহ মোট প্রায় ৫০০ জনের বহর নিয়ে বনভোজনের উদ্দেশ্যে যাত্রা শুরু হয়। এসময় সবার মাঝে ব্রুকলিনের রাধুনী রেস্টুরেন্টের সুস্বাদু নাস্তা পরিবেশন করা হয়। সকাল ১১টায় সংগঠনের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিদের নিয়ে বনভোজনের উদ্বোধন করেন- প্রধান অতিথি কমিউনিটির পরিচিত মুখ জেসম হোসাইন। এর পরই শুরু হয় ছোট-বড় ছেলে-মেয়েদের বিভিন্ন রকম খেলার প্রতিযোগিতা। আর খেলাগুলো পরিচালনা করেন ক্রীড়া সম্পাদক আরিফ খান। তাকে সহযোগিতা করেন সহ-সম্পাদক আনোয়ার হোসেন। বালক ১০০ মিটার দৌড়ে প্রথম হয়েছেন তামিম, দ্বিতীয় আরিফ ও তৃতীয় হয়েছেন সংগঠনের সাধারন সাধারন সম্পাদক অহিদুজ্জামান লিটনের ছেলে ইহান জব্বার। বালিকাদের ১০০ মিটার দৌড়ে প্রথম হয়েছেন সংগঠনের সভাপতি আব্দুল আলীম খানের মেয়ে খান। দ্বিতীয় ফারিহা তৃতীয় আরিয়া। এছাড়া অন্যান্য প্রতিযোগিতায় পুরস্কার প্রাপ্তরা হলেন- ইমান, মোহাম্মদ আলী রাতুল, মাসুদুল হক, রাফি, আমির হাসান, আজরাফ, ইসতিয়াক। দুপুরের খাবারের পর শুর হয় মার্বেল দৌড়। মহিলাদের মার্বেল দৌড়ে প্রথম হন জান্নাত, দ্বিতীয় খাদিজা এবং তৃতীয় শান্তা। এই খেলাটি পরিচালনা করেন ইছামতির স্মরণিকা সম্পাদিকা নিশা খান। সূচ সুতায় প্রথম নিসা দ্বিতীয় রুপা তৃতীয় শান্তা। পুরুষদের হাড়ি ভাংগা খেলায় মিলন চ্যাম্পিয়ন হয়েছে। বিকেলে বাজনা থামলে বালিশ প্রতিযোগিতায় প্রথম হয়েছেন দিনা, দ্বিতীয় নিসা খান এবং তৃতীয় সাথী। র‌্যাফেল ড্রতে সোনা চাদনীর দেয়া ডায়মন্ডের সেটটি পেয়েছেন ব্রুকলিন থেকে আগত ফারহানা।

বনভোজনের এ আনন্দকে আরো আনন্দময় করে তুলতে পিকনিক কমিটির আহবায়ক আব্দুল হাদী রানা, সভাপতি আব্দুল আলীম খান আকাশ ও সাধারন সম্পাদক অহিদুজ্জামান লিটনের প্রচেষ্টা ছিল অতুলনীয়। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আব্দুল আলীম বলেন- প্রতিবছরই আমরা পিকনিকে কিছু চমক দিয়ে থাকি, আশা করি আগামীতে আরো ভিন্ন ভিন্ন কিছু আয়োজন থাকবে। এজন্য আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। সাধারন সম্পাদক অহিদুজ্জামান লিটন প্রথমেই সবাইকে ধন্যবাদ দেন পাবনা সমিতির পিকনিকে অংশ নেওয়ার জন্য। তিনি আরো বলেন- প্রবাসীরা বাংলাদেশের সম্পদ, আপনারা নিজেকে শুধু পাবনাবাসী ভাবলে হবেনা, প্রবাসে সবাই বাংলাদেশী, তাই সবাই যার যার জায়গা থেকে দেশের উন্নয়নের কথা চিন্তা করতে হবে। পাবনাবাসীকে আরো এক্যবদ্ধ করে আমরা এলাকার উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। সহ-সভাপতি আব্দুল হাদী রানা বলেন- পাবনার বেশ কিছু জায়গায় নদী ভাঙন ও দরিদ্র জনগোষ্ঠীকে আমাদের সমিতির পক্ষ থেকে সহায়তা করে আসছি। সেই সাথে নিজেদের মধ্যে বন্ধন ধরে রাখার ব্যাপারেও উপস্থিত সবার প্রতি নজর দেন তিনি। পিকনিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেনসিলভিনিয়া স্টেটের পাবনা সমিতির সভাপতি আকিব হাসান মিলন। এসময় পাবনা সমিতি আমেরিকার উপদেষ্টা আব্দুল বাছেত, ময়েজ উদ্দিন মিয়া, হায়দার আলী ও আজিজ খান, সহ-ক্রীড়া সম্পাদক সেলিম হোসাইন, জাহাঙ্গীর এইচ মিয়া, সাদী আসিফ, আফরোজা খানম রুমা, মোহাম্মদ এম হাসান মামুন, মোক্তার হোসেন, সাইফুল ইসলামসহ আমন্ত্রিত অতিথিরা। শুভেচ্ছা বক্তব্যে প্রধান উপদেষ্টা হাজী আব্দুল আউয়াল সমিতির কর্মকর্তা থেকে শুরু করে সবাইকে ধন্যবাদ দেন। পাবনা সমিতিকে তিনি তার সন্তানের মত দেখেন তাই সকলকে এক সাথে নিজ মনে করে কাজ করতে হবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ