Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

একটি কুচক্রী মহল নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগকে বিভক্ত করতে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত

অনলাইন ডেস্ক পঠিত: 142 বার

প্রকাশিত: November 9, 2017 | 11:33 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ সংক্রান্ত বিভ্রান্তিকর কিছু পোস্ট আমাদের নজরে এসেছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। উল্লেখ্য যে, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনা ঘোষিত একটি সংগঠন। গত সেপ্টেম্বরে জননেত্রী শেখ হাসিনার নিউইয়র্ক সফরের সময় ওয়াশিংটনে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ এক কার্যক্রম সম্পর্কে দলের ভারপ্রাপ্ত সভাপতি সভানেত্রীকে বিস্তারিত অবহিত করলে নেত্রী মহানগর আওয়ামী লীগের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

মহানগর আওয়ামী লীগের কার্যক্রমে ঈষান্বিত হয়ে নেত্রী যুক্তরাষ্ট্র ত্যাগের পর থেকে একটি কুচক্রী মহল মহানগর আওয়ামী লীগকে বিভক্ত করতে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত থাকেন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে অবস্থানরত মহানগর আওয়ামী লীগ এর সভাপতি কমান্ডার নূর নবীর স্বাক্ষর জাল করে মহানগর আওয়ামী লীগ পদোন্নতি ও নিয়োগ সংক্রান্ত বিভিন্ন খবর সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছেন, যা সম্পূর্ণ অসাংগঠনিক ও অগঠনতান্ত্রিক। সভাপতি জনাব কমান্ডার নূর নবী যুক্তরাষ্ট্রে এসে দায়িত্ব গ্রহণ ব্যতিত কোথাও কোন স্বাক্ষর সম্পূর্ণ অবৈধ।

মহানগর আওয়ামী লীগ এর ভারপ্রাপ্ত সভাপতি জনাব জাকারিয়া চৌধুরীর সাথে টেলিফোনে আলাপ কালে কামান্ডার নূরনবী এই ধরনের কোন স্বাক্ষর এর কথা উনি অস্বীকার করেন। নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগে কোন ধরনের পদোন্নতি অথবা নিয়োগের একমাত্র ক্ষমতা দলীয় কার্যকরী পরিষদ, কেন্দ্রীয় সভানেত্রী ও সাধারণ সম্পাদকের।

তাই দলের বৃহত্তর স্বার্থে এই ধরনের বিভ্রান্তিকর খবর প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা যাচ্ছে। দলীয় গঠনতন্ত্র বিরোধী ও ঐক্য বিনষ্টকারী কার্যক্রমের সাখে সম্পৃক্ত না হওয়ার জন্য নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সকলকে সবিনয় অনুরোধ জানানো যাচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV