Saturday, 20 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বাতিল করে অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে পুনঃনির্বাচনের দাবি নিউইয়র্ক স্টেট বিএনপির

অনলাইন ডেস্ক পঠিত: 157 বার

প্রকাশিত: January 3, 2019 | 10:57 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বাতিল করে অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছে নিউইয়র্ক স্টেট বিএনপি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নিউইয়র্ক স্টেট বিএনপি আয়োজিত সমাবেশ থেকে এ দাবি জানান হয়।
স্থানীয় সময় ১ জানুয়ারী মঙ্গলবার সন্ধ্যায় সিটির উডসাইডস্থ স্টেট বিএনপির অফিসে এ উপলক্ষে আলোচনা ও কেক কাটা হয়। নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি ইমরান শাহ রনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সিপনের পরিচালনায় এ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা আব্দুস সবুর, গিয়াস উদ্দিন, আকিকুর ফারুক, সফিক রহমান দুলাল, মোহাম্মদ একে আজাদ, আনোয়ার হোসেন, মজিবুর রহমান, তারেক আহমেদ প্রমুখ।
সভার জাতীয় সংগীত পরিবেশন সহ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় বক্তরা বলেন, নির্বাচনের নামে জাতির সাথে প্রতারণা ও প্রহসন করা হয়েছে। আওয়ামী লীগ জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থীদের নিশ্চিত বিজয় আসনগুলোতে জোর করে বিজয় ছিনিয়ে নিয়েছে। সরকার বিরোধী দলীয় নেতা-কর্মীদের হামলা-মামলা-গণ গ্রেফতার সহ ভয়-ভীতি দেখিয়ে নির্বাচনের মাঠ সম্পূর্ণ দখলে নিয়ে নেয়। তারা প্রশাসনকে ইচ্ছেমত ব্যবহার করে। বিশ্ব মিডিয়ায়ও নির্বাচনে সহিংসতা ও কারচুপির খবর এসেছে। তারা বলেন, তথাকথিত এ নির্বাচনের ফল কিছুতেই মেনে নেয়া যায় না। অনতিবিলম্বে নিদর্লীয় সরকারের অধিনে নির্বাচন দিতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর এ দিনে প্রবাস থেকেও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ নিতে হবে।
বক্তারা বলেন, দেশের গণতন্ত্র রক্ষা সহ জাতির দুর্দিনে পাশে দাঁড়ানোর জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৯ সালের এদিনে ছাত্রদল প্রতিষ্ঠা করেছিলেন। তার সেই আশা পুরুণে ছাত্রদলকে সকল ক্ষেত্রে অগ্রণী ভুমিকা পালন করতে হবে। বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতির প্রতি বিন¤্র শ্রদ্ধা ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলেন, জাতির এই দুর্দিনে শহীদ জিয়ার সৈনিকদের ঐক্যের বিকল্প নেই। তারা এসময় বিরোধী দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার ও নিঃশর্ত দাবি করেন।
পরে কেক কেটে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV