জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে ড. মোমেনের বিপুল বিজয়ে ইউএসএ বালাদেশী অর্গানাইজেশন সহ যুক্তরাষ্ট্র প্রবাসীদের অভিনন্দন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনের ফলাফলে নৌকার মাঝি ড. মোমেন ধানের শীষের প্রার্থী মুক্তাদির থেকে দ্বিগুণেরও বেশী ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

সিলেট-১ আসনে ২১৫টি কেন্দ্রের সবগুলো কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে নৌকা মার্কা নিয়ে আওয়ামী লীগের প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন পেয়েছেন ৩ লাখ ১হাজার ২টি ভোট। তার নিকটতম প্রার্থী খন্দকার মুক্তাদির ধানের শীষ প্রতিকে পেয়েছেন ১ লাখ ২১ হাজার ১১৯টি ভোট। যা মোমেনের প্রাপ্ত ভোটের অর্ধেকের চেয়েও কম। সিলেট-১ আসনে মনে করা হয়েছিলো খন্দকার মুক্তাদির এবং ড. মোমেনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে ভোটের মাঠে বাজিমাৎ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের ভাই ড. এ কে আব্দুল মোমেন। শেষপর্যন্ত ধানের শীষের প্রার্থী খন্দকার মুক্তাদিরকে ধরাশয়ী করে তিনিই শেষ হাসি হেসেছেন।
এদিকে, সিলেট-১ আসন থেকে বিপুল ভোটে বিজয়ী সাংসদ ড.এ কে আব্দুল মোমেনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইউএসএ বালাদেশী অর্গানাইজেশন ইনকের সভাপতি ও ম্যানহাটান বাংলা সাংস্কৃতিক স্কুলের সিইও ইকবাল আহমেদ মাহবুব।
ইকবাল আহমেদ মাহবুব সংবাদ পত্রে প্রেরীত এক অভিনন্দন বার্তায় বলেন, আলোকিত ও উন্নত সিলেট গড়তে স্বপ্নবাজ মানুষ ড.এ কে আব্দুল মোমেনকে যেন মহান রাব্বুল আলআমিন তাওফিক দান করেন, সে প্রার্থনাই করি।
এছাড়াও ড.এ কে আব্দুল মোমেনের বিপুল বিজয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-রাজনীতিক ও পেশাজীবী সংগঠনের ব্যক্তিবর্গ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!