Friday, 20 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

একাদশ সংসদে বিরোধী দলীয় নেতা এরশাদকে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির অভিনন্দন

অনলাইন ডেস্ক পঠিত: 117 বার

প্রকাশিত: January 18, 2019 | 6:00 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জ্যাকসন হাইটস্থ টেস্ট অব লাহোর রেস্টুরেন্টে গত ১৬ই জানুয়ারী সন্ধ্যায় জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে একাদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় ভূমিকায় জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদকে বিরোধী দলীয় নেতা, কো-চেয়ারম্যান জি এম. কাদের- বিরোধী উপনেতা, মহাসচিব মশিউর রহমান রাঙ্গাকে- চীপ হুইফ নির্বাচিত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানানোর জন্য এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাপার সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাজী আবদুর রহমানের সভাপতিত্বে, জাপার সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন জাপার সিনিয়র সহ সভাপতি কেন্দ্রীয় সদস্য জসিম উদ্দিন চৌধুরী, জাপার সহ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য এডভোকেট আলহাজ্ব হারিস উদ্দিন আহমেদ, জাপার সহ সভাপতি মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, জাপার যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য মোঃ লুৎফুর রহমান, জাপার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল করিম, যুগ্ম প্রচার সম্পাদক ফেরদৌস ওয়াহিদ প্রমুখ। উক্ত সভায় নেতৃবৃন্দ বলেন, আমাদের নেতা পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ সংসদে বাংলার ১৬ কোটি মানুষের সুখ ও দুঃখের কথা বলবে এবং গত ২৮ বৎসরে সংসদে প্রধান বিরোধী নেতা পুরুষ। সরকারের সকল ভাল কাছে সমর্থন দিবেন এবং জনগণের বিরুদ্ধে কোন আইন পাশ করতে দিবে না। সরকারের অন্যায়, অবিচার সরাসরি প্রতিবাদ জানাবে। আর কেহ বলতে পারবে না গৃহপালিত বিরোধী দল জাতীয় পার্টি। শেষে চেয়ারম্যান এরশাদের সুস্থতার জন্য দোয়া করা হয়। তিনি যেন সুস্থ শরীরে দেশ ও জাতির জন্য কাজ করে যেতে পারেন। জাতীয় পার্টির নির্বাচিত সকল সংসদ সদস্য শুভেচ্ছা জানানো হয়। আশা প্রকাশ করা হয় জাতীয় উন্নয়নে নিয়োজিত হয়ে কাজ করবে। জাতীয় পার্টি শক্ত বিরোধী দল হবে এই সংসদে।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV