একাদশ সংসদে বিরোধী দলীয় নেতা এরশাদকে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির অভিনন্দন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জ্যাকসন হাইটস্থ টেস্ট অব লাহোর রেস্টুরেন্টে গত ১৬ই জানুয়ারী সন্ধ্যায় জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে একাদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় ভূমিকায় জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদকে বিরোধী দলীয় নেতা, কো-চেয়ারম্যান জি এম. কাদের- বিরোধী উপনেতা, মহাসচিব মশিউর রহমান রাঙ্গাকে- চীপ হুইফ নির্বাচিত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানানোর জন্য এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাপার সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাজী আবদুর রহমানের সভাপতিত্বে, জাপার সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন জাপার সিনিয়র সহ সভাপতি কেন্দ্রীয় সদস্য জসিম উদ্দিন চৌধুরী, জাপার সহ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য এডভোকেট আলহাজ্ব হারিস উদ্দিন আহমেদ, জাপার সহ সভাপতি মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, জাপার যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য মোঃ লুৎফুর রহমান, জাপার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল করিম, যুগ্ম প্রচার সম্পাদক ফেরদৌস ওয়াহিদ প্রমুখ। উক্ত সভায় নেতৃবৃন্দ বলেন, আমাদের নেতা পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ সংসদে বাংলার ১৬ কোটি মানুষের সুখ ও দুঃখের কথা বলবে এবং গত ২৮ বৎসরে সংসদে প্রধান বিরোধী নেতা পুরুষ। সরকারের সকল ভাল কাছে সমর্থন দিবেন এবং জনগণের বিরুদ্ধে কোন আইন পাশ করতে দিবে না। সরকারের অন্যায়, অবিচার সরাসরি প্রতিবাদ জানাবে। আর কেহ বলতে পারবে না গৃহপালিত বিরোধী দল জাতীয় পার্টি। শেষে চেয়ারম্যান এরশাদের সুস্থতার জন্য দোয়া করা হয়। তিনি যেন সুস্থ শরীরে দেশ ও জাতির জন্য কাজ করে যেতে পারেন। জাতীয় পার্টির নির্বাচিত সকল সংসদ সদস্য শুভেচ্ছা জানানো হয়। আশা প্রকাশ করা হয় জাতীয় উন্নয়নে নিয়োজিত হয়ে কাজ করবে। জাতীয় পার্টি শক্ত বিরোধী দল হবে এই সংসদে।
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature