Saturday, 20 June 2026 |
শিরোনাম
বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
সব ক্যাটাগরি

একুশের গ্রন্থমেলায় আসছে কবি-ছড়াকার সুফিয়ান আহমদ চৌধুরী’র তিনটি বই

অনলাইন ডেস্ক পঠিত: 194 বার

প্রকাশিত: January 23, 2019 | 5:48 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : একুশের গ্রন্থমেলা ২০১৯ এ কবি-ছড়াকার-সংগঠক-এডভোকেট সুফিয়ান আহমদ চৌধুরী’র তিনটি বই আসছে। কবিতার বই ‘যত দূরে যাই’ নাগরী প্রকাশ, ছড়ার বই ‘ইলিক ঝিলিক রোদের হাসি’ পাপড়ি প্রকাশ ও ছড়ার বই ‘কাকতাড়–য়ার ভয়’ সপ্তডিঙা।
সুফিয়ান আহমদ চৌধুরী ছোট বেলা থেকেই লেখালেখির সাথে সক্রিয় ভাবে জড়িত। দেশ-প্রবাসের পত্র-পত্রিকা ও ম্যাগাজিনে নিয়মিত লেখালেখি করে আসছেন। তাঁর প্রকাশিত আরও বইয়ের মধ্যে রয়েছে: নিধিরাম সর্দার (ছড়ার বই), রাজার চোখে বানের পানি (গল্পের বই), স্মৃতির ক্যানভাসে (স্মৃতিচারণ মূলক ছড়ার বই), কোলা ব্যাঙের বিয়ে (ছড়ার বই) ও সুবর্ণ ভোর (কবিতার বই)। সুফিয়ান আহমদ চৌধুরী ‘জীবন মিছিল’ আইন দর্পণ, কিশোর দর্পণ ও আপন দর্পণ সম্পাদনা করেছেন। ১৯৮০-৮১ শিক্ষাবর্ষ এম.সি. কলেজের নির্বাচিত বার্ষিকী সম্পাদক ও ১৯৯৮ সালে সিলেট জেলা আইনজীবি সমিতির গ্রন্থাগার সম্পাদক ছিলেন। পর পর দুই বার তিনি বিপুল ভোটে কার্যকরি সদস্য পদেও নির্বাচিত হন।
১৯৮৪ সালে প্রতিষ্ঠিত ছড়া পরিষদ, সিলেটের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত সিলেট সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ২০০৮ সালে নিউইয়র্কে প্রতিষ্ঠিত স্বদেশ ফোরাম এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে প্রচুর খ্যাতি ও সুনাম অর্জন করেছেন। তিনি জালালাবাদ ল’সোসাইটি ইউএসএ ইন্ক এর সাধারণ সম্পাদক হিসেবে জড়িত রয়েছেন।
সুফিয়ান আহমদ চৌধুরীর গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার চাঁন্দভরাঙ্গ। সিলেট শহরের ধোপাদিঘীর পূর্ব পাড়ে রয়েছে বাসা। এই বাসায় কেটেছে তাঁর স্বর্ণালি সময়। বর্তমানে তিনি নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বসবাস করছেন। বইগুলো উৎসর্গ করেছেন: আব্বা মরহুম শামছউদ্দিন আহমদ চৌধুরী (ছুটু মিয়া) কবিতার বই, আম্মা মরহুমা বেগম সুফিয়া চৌধুরী-ছড়ার বই ও নাতি হাবিবুর রহমান (আযান)- ছড়ার বই।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV