একুশে পদকপ্রাপ্ত নাট্যকার জামাল উদ্দিন হোসেনের নির্দেশনায় ‘জনতার রঙ্গশালা’ নিউইয়র্কে প্রদর্শিত হবে ৮ ফেব্রুয়ারী
নিউইয়র্ক : নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বলর এর বহুল প্রশংসিত ‘জনতার রঙ্গশালা’ নাটকের বিশেষ প্রদর্শনী হবে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে। নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বল’র বহুল প্রশংসিত প্রযোজনা ‘জনতার রঙ্গশালা’ নাটকের বিশেষ প্রদর্শনী হবে আগামী ৮ ফেব্রুয়ারী।
প্রখ্যাত জার্মান নাট্যকার বেরটল্ট ব্রেখট`র বিশ্ববিখ্যাত নাটক “থ্রি পেনি অপেরা” অবলম্বনে বাংলাদেশের প্রেক্ষাপটে এই বাংলা রুপান্তরটি রচনা করেছেন মজিবুর রহমান দিলু এবং নিদের্শনা দিয়েছেন বিশিষ্ট নাট্য নির্দেশক একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান নাট্যকার জামাল উদ্দিন হোসেন।
‘জনতার রঙ্গশালা’র নিউইয়র্কে বিশেষ প্রদর্শনী হতে যাচ্ছে আগামী ৮ ফেব্রুয়ারী, রবিবার, সন্ধ্যা সাড়ে ছ’টায়, (৭৭-০১ ৩০ এভিনিউ) জ্যাকসন হাইটস-এ অবস্থিত পি এস ৬৯ স্কুল মিলনায়তনে। প্রায় ছয়মাস ধরে নাটকের রিহারসেল চলছে ভীষন বেগে। কখনো জ্যামাইকা কখনো জ্যাকসন হাইটসে কখনো রফিকুল মুরাদের অফিসে আবার কখনো খাবার বাড়ির পালকি পার্টি সেন্টারে।
নাটকে অভিনয় করছেন জামাল উদ্দিন হোসেন সহ রওশন আরা হোসেন, ডাঃ ফারুক আজম, জি এইচ আরজু, হোসনে আরা বেবী, সেমন্তী ওয়াহেদ, তৈয়বুর রহমান টনি, সুমী, কামাল হোসেন, মিজানুর রহমান বিপ্লব, শওকত রিপন, শাহাদাত হোসেন, সেলিম ইব্রাহিম, শরীফ হোসেন, লিটন ফিলিপস, মোহাম্মাদ 
মনিরুজ্জামান, শিল্পী ইব্রাহিম, সিসিলিয়া আরজু, রিতা বসু, কাজি মোঃ জামান, হায়দার আলী, মোঃ ফয়েজ উল্লাহ, মোঃ আবুল মোমেন।
নৃত্য শিল্পীরা হলেন সানজিদা ইসলাম অপির্তা, মিথান দেব, সুশনা চৌধুরী, জারিনা মাইসা ও অংকিতা দেব।
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
