এক্সিট ফুটবল লীগ ও টুর্নামেন্ট-২০১৮ শুরু ২৪ জুন : ৮টি দল অংশ নেবে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক: বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা’র আয়োজনে প্রতি বছরের মতো এবারও ফুটবল লীগ ও টুর্নামেন্ট-২০১৮ আয়োজন করা হচ্ছে। আগামী ২৪ জুন রোববার থেকে লীগের খেলা শুরু হবে। গত বছরের মতো এবছরের লীগ ও টুর্নামেন্টের গ্র্যান্ড স্পন্সর হচ্ছে ‘এক্সিট কার এন্ড লিমোজিন সার্ভিসেস’। ফলে এবছরও লীগ ও টুর্নামেন্টোর নাম হচ্ছে ‘এক্সিট ফুটবল লীগ ও টুর্নামেন্ট-২০১৮’। এবারের লীগে ৮টি দল অংশ নিচ্ছে। লীগের খেলা শেষে শীর্ষ চার দলের (সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী) সমন্বয়ে টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হবে। অতীতের মতো এবারো লীগ ও টুর্নামেন্টের খেলাগুলো সপ্তাহের প্রতি রোববার কুইন্স বরোর নিউটাউন অ্যাথলেটিক মাঠে হবে। সংশ্লিস্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। উল্লেখ্য, ২০১৪ সাল থেকে নিউইয়র্কে লীগের পাশাপাশি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে আসছে।
এদিকে সিটির জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে গত ১৩ মে রোববার সন্ধ্যায় স্পোর্টস কাউন্সিলের উপদেষ্টা ও কার্যকরী পরিষদের সভায় লীগে অংশগ্রহণকারী দলের নাম চুড়ান্ত এবং দলগুলোর মধ্যে লটারীর মাধ্যমে খেলার ফিকচার নির্ধারিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন স্পোর্টস কাউন্সিলের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন দেওয়ান এবং সভা পরিচালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রশীদ রানা। খবর ইউএনএ’র।
সভায় স্পোর্টস কাউন্সিলের অন্যতম উপদেষ্টা ডা. মোহাম্মদ এনামুল হক, সহ সভাপতি ওয়াহিদ কাজী এলিন, সাংগঠনিক সম্পাদক সাইকুল ইসলাম, প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি, কার্যকরী পরিষদ সদস্য আব্দুল বাসিত খান বুলবুল, সৈয়দ এনায়েত আলী, কাজী তোফায়েল ইসলাম, শাহাদৎ হোসেন প্রমুখ সহ বিভিন্ন দলের কর্মকর্তা ও ম্যানেজার উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় কমিউনিটি অ্যাক্টিভিস্ট শরীফ লস্কর, দরুদ মিয়া রনেল প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।
এবারের লীগে অংশগ্রহণকারী ৮টি দল হলো: ব্রঙ্কস ইউনাইটেড, ব্রঙ্কস স্টার, ওজনপার্ক যুব সংঘ, সোনার বাংলা একাদশ, বাংলাদেশ ব্রাদার্স অ্যালায়েন্স, আইসাব, স্কীল সিটি নিউজার্সী ও প্যাটারসন ফুটবল একাদশ (নিউজার্সী)। দলগুলোর মধ্যে স্কীল সিটি নিউজার্সী ও প্যাটারসন ফুটবল একাদশ (নিউজার্সী) এবারই প্রথম লীগে অংশ নিচ্ছে।
২৪ জুন রোববার বিকেল তিনটায় লীগের উদ্বোধনী দিনের প্রথম খেলায় ব্রঙ্কস ইউনাইটেড ও ব্রঙ্কস স্টার এবং দ্বিতীয় খেলায় ওজনপার্ক যুব সংঘ ও স্কীল সিটি নিউজার্সী প্রতিদ্বন্দ্বিতা করবে।
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone