এক বছরে প্রেসিডেন্ট ট্রাম্প কন্যা ও জামাতার সম্পদ বেড়েছে সাড়ে তিনগুন : সম্পদ বিবরণী প্রকাশ
Ivanka Trump and husband Jared Kushner arrive at inauguration ceremonies swearing in Donald Trump as the 45th president of the United States on the West front of the U.S. Capitol in Washington, U.S., January 20, 2017. REUTERS/Carlos Barria
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প ও তার স্বামী জারেদ কুশনার তাদের সম্পদ বিবরণী প্রকাশ করেছেন। সম্পদ বিবরণীতে দেখা গেছে, এক বছরে তাদের আয় বেড়েছে প্রায় সাড়ে ৩ গুন। তারা গত বছর ৮ লাখ ২০ লাখ ডলার বেশি আয় করেছেন। সোমবার তাদের সম্পদ বিবরণী প্রকাশ করা হয়। কুশনারের মোট সম্পদ অন্তত ১৭৪ মিলিয়ল ডলারের সমপরিমাণ। খবর সিএনএন’র
গত বছর ইভাঙ্কা ট্রাম্প ওয়াশিংটনের ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলে তার শেয়ার থেকে ৩৯ লাখ মার্কিন ডলার আয় করেছেন। ওই সম্পত্তির মূল্য ধরা হয়েছে ৫০ লাখ থেকে ৫ কোটি ডলার। এছাড়া গত বছরের মার্চে ইভাঙ্কা ট্রাম্প বিজনেস ট্রাস্ট নামে নতুন একটি ট্রাস্ট চালু করেন সেখান থেকে তিনি আয় করেন ৫০ লাখ ডলার। ওই ট্রাস্টের মূল্য ৫ কোটি ডলার। একইসময় নিউ জার্সির প্লেইসবরোতে মালিকানা পাওয়া কুশনার কস অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স থেকে ৫০ লাখ মার্কিন ডলার আয় করেছেন। এছাড়া নিউইয়র্ক, নিউ জার্সি, ম্যারিল্যান্ড, পেনসিলভানিয়া ও ওহাইওতে অ্যাপার্টমেন্ট ব্যবসা পরিচালনাকারী ওয়েস্টমিনস্টার ম্যানেজমেন্ট থেকে তিনি আয় করেছেন ১৫ লাখ ডলার। তারা দুইজন প্রেসিডেন্ট ট্রাম্পের অবৈতনিক সিনিয়র উপদেষ্টা হিসেবে কাজ করেন।
সর্বশেষ সংবাদ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!