Wednesday, 28 October 2026 |
শিরোনাম
Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে দেহের মেহরাবে অনন্তের দীপ
সব ক্যাটাগরি

এক লাখ কোটি ঘ্রাণ শনাক্ত করতে পারে মানুষ!

অনলাইন ডেস্ক পঠিত: 74 বার

প্রকাশিত: March 21, 2014 | 4:49 AM

মানুষের ঘাণেন্দ্রীয় এক লাখ কোটি আলাদা ঘ্রাণ শনাক্ত করতে পারে। গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের একদল গবেষক তাঁদের গবেষণার ফলাফলে এ তথ্য পাওয়ার কথা দাবি করেছেন।

কয়েক দশক ধরে বিজ্ঞানীরা বলে আসছিলেন, মানুষ মাত্র ১০ হাজার ঘ্রাণ আলাদাভাবে শনাক্ত করতে পারে, যা তাদের শ্রবণক্ষমতা ও দৃষ্টিশক্তির চেয়ে অনেক কম।

আজ বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, গবেষণায় আরও বেরিয়ে আসে, মানুষের দৃষ্টিশক্তির আওতাধীন তিনটি রেসিপটর (কোষের ভেতর রাসায়নিক সংকেতগ্রাহী কণিকা) কয়েক মিলিয়ন রং আলাদাভাবে শনাক্ত করতে পারে। মানুষের শ্রবণক্ষমতা নিরূপণ করতে পারে তিন লাখ ৪০ হাজার শব্দের পার্থক্য।

গবেষক দলের একজন রকফেলার বিশ্ববিদ্যালয়ের নিউরোজেনেটিকস ও আচরণবিষয়ক গবেষণাগারের প্রধান লেসলি ভোশাল বলেন, ‘আমাদের বিশ্লেষণে দেখা গেছে যে আগের অনুমিত ধারণার চেয়ে বহু গুণ বেশি ঘ্রাণ আলাদাভাবে শনাক্ত করার ক্ষমতা মানুষের রয়েছে। আমাদের গবেষণায় এটা বেরিয়ে এসেছে।’ তিনি জানান, মানুষের শ্রবণক্ষমতা ও দৃষ্টিশক্তি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা হলেও গন্ধ শোঁকার বিষয়ে এর আগে সে রকম পরীক্ষা কখনো চালানো হয়নি।প্রথম আলো 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ