এনইসি সভায় পূর্বাভাস : বাংলাদেশের মাথাপিছু আয় ১৪৬৬ ডলার
চলতি ২০১৫-১৬ অর্থবছর শেষে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৭.০৫ শতাংশ। আর ১,৪৬৬ ডলার বা ১ লাখ ১৪,৫০৭ টাকা মাথাপিছু আয় দাঁড়াবে বলে ধারণা করছে সরকার। আলোচ্য অর্থবছরের প্রথম ৯ মাসের (জুলাই-মার্চ) তথ্য বিশ্লেষণ করে জিডিপি ও মাথাপিছু আয়ের এই তথ্য প্রকাশ করেছে পরিকল্পনা মন্ত্রণালয়। গতকাল রাজধানীর শেরে বাংলানগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠকে এ পূর্বাভাস দেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এনইসির এই বৈঠক হয়।
পরিকল্পনামন্ত্রী বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই থেকে মার্চ) দেশে শিল্প ও সেবা খাতে উচ্চ প্রবৃদ্ধি এবং উৎপাদিত কৃষিপণ্যের ন্যায্য দাম পাওয়ায় বছর শেষে এ প্রবৃদ্ধি অর্জিত হবে। তিনি বলেন, দেশের অর্থনীতি শক্তিশালী হওয়ায় একই সময়ে দেশে মাথাপিছু আয় বেড়ে ১,৪৬৬ ডলার, বা ১ লাখ ১৪,৫০৭ টাকায় দাঁড়াবে। গত অর্থবছরে মাথাপিছু আয় ছিল ১,৩৬২ ডলার।
এ প্রসঙ্গে বিবিএসের মহাপরিচালক আবদুল ওয়াজেদ বলেন, চলতি অর্থবছরের প্রথম নয় মাসে শিল্প, সেবা ও কৃষিখাতে যে সাময়িক তথ্য পাওয়া গেছে, তার ভিত্তিতে এ পূর্বাভাস দেয়া হয়েছে। তবে আগামী নভেম্বরে এ সংক্রান্ত চূড়ান্ত প্রতিবেদন পাওয়া যাবে। জিডিপির প্রবৃদ্ধির কারণ হিসেবে তিনি বলেন, শিল্প ও সেবাখাতে উচ্চ প্রবৃদ্ধি হয়েছে। অন্যদিকে, কৃষিখাত পিছিয়ে থাকলেও গত অর্থবছরের তুলনায় এ বছর কৃষকরা তাদের উৎপাদিত কৃষিপণ্যের ভালো দাম পেয়েছেন। উল্লেখ্য, গত অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি ছিল ৬.৫১ শতাংশ। চলতি অর্থবছর জিডিপির প্রবৃদ্ধি ৭ শতাংশের বেশি হবে। মন্ত্রণালয়ের প্রাক্কলনে প্রবৃদ্ধি ৭.০৫ শতাংশ বলা হচ্ছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের এক প্রাক্কলনে এ কথা বলা হয়। তবে নয় মাসে অর্থনীতির গতি প্রকৃতি দেখে এডিবি ও বিশ্ব ব্যাংক বলেছে, এবার বাংলাদেশ ৬.৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি পেতে পারে।
এদিকে প্রথমবারের মতো দেশের জিডিপি ৭.০৫ হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)। এনইসি বৈঠকের শুরুতে উপস্থিত মন্ত্রী ও সচিবরা ফুল দিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সংশোধনে এডিপি কমেছে ৭%: চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ৭ শতাংশ কাটছাঁট করে ৯৩,৮৯৪ কোটি টাকায় নামিয়ে আনা হয়েছে। গতকাল শেরেবাংলা নগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এই সংশোধনীর চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, বাজেটে চলতি ২০১৫-১৬ অর্থবছরের জন্য ১ লাখ ৯৯৭ কোটি টাকার এডিপি অনুমোদন করেছিল সরকার। প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি বিবেচনা করে তা কমিয়ে আনা হয়েছে। সংশোধিত মূল বা?র্ষিক কর্মসূ?চির (এডিপি) আকার দাঁড়িয়েছে ৯১ হাজার কো?টি টাকা। এর বাইরে স্বায়ত্তশা?সিত সংস্থার নিজস্ব অর্থায়ন ধরা হয়েছে ২,৮৯৪ কো?টি টাকা। পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রতিবারই শতভাগ এডিপি বাস্তবায়নের ওপর জোর দিয়ে এলেও বাস্তবায়নের ধীরগতির কারণে প্রতিবছরই অর্থবছরের শেষভাগে এসে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে কাঁচি চালাতে হয়। গত অর্থবছর এডিপির আকার কমেছিল ৬.৬১ শতাংশ। চলতি ২০১৫-১৬ অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়ে এডিপির মাত্র ৩৪ শতাংশ বা ৩৪ হাজার ৬৭৪ কোটি টাকা ব্যয় করা সম্ভব হয়েছে। মানবজমিন
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!