Thursday, 19 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

এবারও যুক্তরাষ্ট্রের শীর্ষ ধনী বিল গেটস

অনলাইন ডেস্ক পঠিত: 184 বার

প্রকাশিত: September 17, 2013 | 11:32 PM

 

মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস যুক্তরাষ্ট্রের শীর্ষ ধনী ব্যক্তি নির্বাচিত হয়েছেন। ফোর্বস ম্যাগাজিনের করা এই তালিকায় টানা ২০তম বারের মতো শীর্ষ স্থানটি গেটসের। প্রতিবছরই ম্যাগাজিনটি এই তালিকা প্রকাশ করে থাকে।-রয়টার্স

সোমবার প্রকাশিত ফোর্বস তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, যুক্তরাষ্ট্রের শীর্ষ ৪শ’ ধনীর সম্পদ ২০১৩ সালে উল্লেখযোগ্য হারে বেড়েছে।
২০১২ সালের তুলনায় ২০১৩ সালে ৪শ’ ধনীর সম্পদ ১৯ শতাংশ বেড়েছে। তাদের সম্মিলিত সম্পদের পরিমাণ ১ দশমিক ৭ ট্রিলিয়ন থেকে বেড়ে ২ দশমিক ২ ট্রিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। প্রত্যেকেই গড়ে ৫শ’ কোটি মার্কিন ডলার সমপরিমাণ সম্পদের মালিক। এই গড় সম্পদের পরিমাণ ২০১২ সালে ছিল ৪২০ কোটি মার্কিন ডলার।
দেশটির শীর্ষ ধনী ৫৭ বছর বয়সী বিল গেটসের বর্তমান সম্পদ ৭২ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ। আর এরপরই রয়েছেন গেটসের বন্ধু ওয়ারেন বাফেট। গত বছর বাফেট ১ বিলিয়ন মার্কিন ডলার দান করেন। কিন্তু তারপরও তার ১২ দশমিক ৫ বিলিয়ন ডলার সম্পদ বেড়ে বর্তমানে ৫৮ দশমিক ৫ বিলিয়নে দাঁড়িয়েছে। তালিকায় স্থান পাওয়া যুক্তরাষ্ট্রের ৪শ’ শীর্ষ ধনীর গড় বয়স ৬৬। তাদের মাঝে মাত্র ৩২ জনের বয়স ৪৮ বা তার চেয়ে কম। আর সবচেয়ে কমবয়সী বিলিওনিয়ার নির্বাচিত হয়েছেন ফেইসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। ২৯ বছর বয়সী জুকারবার্গ তালিকায় ২০তম স্থানে রয়েছেন।
ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন ৪১ বিলিয়ন ডলার সম্পদের মালিকানা নিয়ে আমেরিকার তৃতীয় ধনী নির্বাচিত হয়েছেন। নিউইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গ ৩১ বিলিয়ন ডলার সম্পদের মালিক। তিনি তালিকায় ১০ম স্থানে রয়েছেন। ১৩ দশমিক ৪ বিলিয়ন সম্পদ নিয়ে মিডিয়া টাইকুন রুপার্ট মারডক রয়েছেন তালিকার ৩০তম স্থানে। মিডিয়া সেলিব্রেটি অপেরা উইনফ্রে এবার তালিকার ১৮৪ তম স্থানে রয়েছেন। তার সম্পদের পরিমাণ ২ দশমিক ৯ বিলিয়ন ডলার।ইত্তেফাক

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV