Wednesday, 28 October 2026 |
শিরোনাম
Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে দেহের মেহরাবে অনন্তের দীপ
সব ক্যাটাগরি

এবার আইপ্যাড নয়, আইওয়াচ!

অনলাইন ডেস্ক পঠিত: 154 বার

প্রকাশিত: February 18, 2014 | 11:39 AM

এরকম হতে পারে বড় মাপের আইপ্যাডএ বছরে অ্যাপলের কাছ থেকে নতুন চমক আসতে পারে বলে ধারণা দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী টিম কুক। তবে মার্কিন বাজার-বিশ্লেষকেরা বলছেন, এবারে অ্যাপলের চমক কোনো আইপ্যাডে নয় বরং তা হতে পারে স্মার্টওয়াচে।

এ বছর ১২.৯ ইঞ্চি মাপের বড় আকারের আইপ্যাড বা ‘আইপ্যাড ম্যাক্সি’ নামের একটি পণ্য বাজারে আসতে পারে বলে আগে থেকেই বাজার গবেষকেরা ধারণা করছিলেন। অনেকেই নতুন পণ্যটির নাম আইপ্যাড প্রো হতে পারে বলে ধারণাও করছিলেন। তবে বাজার গবেষণা প্রতিষ্ঠান কেজিআই সিকিউরিটিজের গবেষকেরা বলছেন আইপ্যাডের ক্ষেত্রে অ্যাপল ভক্তরা এবার হতাশ হতে পারেন।এ রকম হতে পারে আইওয়াচ

মিং-চে-কো জানিয়েছেন, এ বছরে বড় মাপের কোনো আইপ্যাড এবং আইপ্যাড মিনির নতুন কোনো সংস্করণ নাও আসতে পারে। যদিও বছরের শেষদিকে বড় মাপের আইপ্যাড আনার সম্ভাবনা থাকে তবে সরবরাহ হবে কম। এ বছর অ্যাপলের সফটওয়্যার প্রকৌশলীরা অ্যাপলের স্মার্টওয়াচের জন্য সফটওয়্যার তৈরি করছেন। অ্যাপল এ পণ্যটিকে আইওয়াচ বলতে পারে।
কেজিআই সিকিউরিটিজের বিশ্লেষক জানিয়েছেন, আট ইঞ্চি মাপের আইপ্যাড মিনি গত বছরে রেটিনা ডিসপ্লে ও এ৭ প্রসেসর দিয়ে আপগ্রেড করেছে অ্যাপল। তাই এক্ষেত্রে খুব বেশি পরিবর্তন এ বছর নাও আসতে পারে। তবে গত বছরে বাজারে আসা আইপ্যাড এয়ারে কিছুটা পরিবর্তন আসবে। নতুন সংস্করণের আইপ্যাড এয়ারে যুক্ত হবে দ্রুতগতির প্রসেসর ও টাচ আইডি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

মিং-চে-কো জানিয়েছেন, এ বছরের মাঝামাঝি থেকে আইপ্যাড-২ আর বাজারে বিক্রি করবে না অ্যাপল কর্তৃপক্ষ। তবে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এটির সরবরাহ চালিয়ে যাবে প্রতিষ্ঠানটি। বাজারে আইপ্যাড২ এর জায়গায় আইপ্যাড ৪কে চালানোর চেষ্টা করবে প্রতিষ্ঠানটি।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ