এবার হ্যাক হলো হিলারির প্রচার শিবিরের কম্পিউটার, তদন্ত করছে এফবিআই ও মার্কিন জাস্টিস ডিপার্টমেন্ট
এবার হ্যাক হয়েছে হিলারি ক্লিনটনের নির্বাচনী শিবিরের কম্পিউটার। ক’ দিন আগে ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির (ডিএনসি) কম্পিউটার নেটওয়ার্কে হ্যাকাররা অনুপ্রবেশ করে বিপুল তথ্য হাতিয়ে নেয়। পরে সেগুলো প্রকাশ করে উইকিলিকস, যাতে দেখা যায় হিলারির প্রতি পক্ষপাতিত্ব করেছে ডিএনসি। ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশন (যেখানে হিলারি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন গ্রহণ করেছেন) অনুষ্ঠিত হওয়ার কয়েক ঘন্টা আগে ওই ইমেইল প্রকাশ পায়। এর জেরে পদত্যাগ করতে বাধ্য হন ডিএনসি চেয়ারম্যান ডেভি ওয়াসেরম্যান স্খালৎস। সেই উত্তাপ শেষ হতে না হতেই এবার হিলারির প্রচারশিবিরের কম্পিউটারে অনুপ্রবেশ ঘটলো। ঘটনা তদন্ত করছে এফবিআই ও মার্কিন জাস্টিস ডিপার্টমেন্ট। এ খবর দিয়েছে সিএনএন।
খবরে বলা হয়েছে, ডেমোক্রেটিক পার্টির অন্যান্য সংগঠনে অনুপ্রবেশের ঘটনাও তদন্ত করা হচ্ছে। এক বিবৃতিতে অবশ্য হিলারির প্রচার শিবির থেকে বলা হয়েছে, অভ্যন্তরীণ সিস্টেমে অনুপ্রবেশ ঘটেনি। মুখপাত্র নিক মেরিল বলেন, ডিএনসি’র বিশ্লেষণী উপাত্ত প্রকল্প, যা আমাদের প্রচার শিবির ও অন্যান্য প্রতিষ্ঠান ব্যবহার করে, তাতে ঢুকতে পেরেছে হ্যাকাররা। আমাদের কম্পিউটার সিস্টেমের নিরাপত্তা নিয়ে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা পর্যালোচনা করছেন। এখন পর্যন্ত, তারা অভ্যন্তরীণ সিস্টেমে অনুপ্রবেশের কোন প্রমান পাননি।
তবে হ্যাকের ঘটনাটি আবিষ্কার করে প্রচার শিবিরের নিয়োগ করা বেসরকারী তদন্তকারীরা। তাদের বিশ্বাস, ডিএনসি হ্যাকের সঙ্গে হুবহু মিল রয়েছে এর। তবে কেন্দ্রীয় সরকারের তদন্তকারীরা এখনও এ অনুপ্রবেশের প্রকৃতি স¤পর্কে নিশ্চিত হতে কাজ করছেন।
এর আগে ডেমোক্রেটিক দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিটি ডিএনসি ও ডেমোক্রেটিক কংগ্রেসন্যাল ক্যা¤েপইন কমিটি সহ একাধিক সংগঠনে হ্যাকের সঙ্গে রাশিয়ার সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। তবে দেশটি এ অভিযোগ অস্বীকার করেছে।
রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রা¤প এ হ্যাকের ঘটনাকে একপ্রকার স্বাগত জানিয়েছেন। এমনকি তিনি রাশিয়াকে হিলারির ইমেইলে হানা দেয়ার আহ্বান জানিয়েছিলেন। পরে তীব্র সমালোচনার মুখে বক্তব্য থেকে সরে এসে বলেন, কৌতুকাচ্ছলে ওই মন্তব্য করেছিলেন তিনি।মানবজমিন
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ