এমআরপি প্রকল্পের মেয়াদ ছয় মাস বাড়ছে : ২৪ নভেম্বরের পর হাতে লেখা পাসপোর্ট গ্রহণযোগ্য হবে না
ফসিহ উদ্দীন মাহতাব : ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত (ইইউ) দেশ, মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়ায় বসবাসরত বাঙালীদের সুবিধার কথা বিবেচনা করে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) প্রকল্পের মেয়াদ ছয় মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২০১০ সালের ১ এপ্রিল শুরু হওয়া এই প্রকল্পে মেয়াদ চলতি বছরের জুনে শেষ হওয়ার কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা বর্ধিত হবে এ বছরের ডিসেম্বর পর্যন্ত।
সোমবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সমকালকে বলেন, ‘প্রবাসীদের কথা বিশেষ বিবেচনায় নিয়ে এমআরপি প্রকল্পের মেয়াদ আরো ছয় মাস বাড়ানো হবে।’
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া ও ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশে বসবাসরত বাঙালীদের আগামী ২৪ নভেম্বরের মধ্যে এমআরপি ইস্যু করার নির্দেশনা রয়েছে। সরকারের জনবল সংকট থাকায় আউট সোর্সিংয়ের মাধ্যমে এসব মিশন থেকে প্রবাসী বাঙালীদের এমআরপি ইস্যু করা হয়। ফলে গত চার বছরে বিদেশের ৫৫টি মিশন থেকে মাত্র ১৩ লাখ ৪ হাজার এমআরপি বিতরণ সম্ভব হয়েছে। অবশিষ্ট সময়ে সব প্রবাসীদের এমআরপি ইস্যু করা সম্ভব হবে কিনা তা নিয়ে সরকারের নীতি নির্ধারক পর্যায়ে আলোচনা চলছে।
জনবল সংকটের বিষয়টি স্বীকার করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘জনবল সংকটের কারণে টেন্ডারের মাধ্যমে আউট সোর্সিংয়ের জন্য লোক নিয়োগ দিয়ে কাজ করা হয়েছে। ইতোমধ্যে সৌদি আরব, মালয়েশিয়া এবং ইইউতে বসবাসরত বাঙালীদের মধ্যে প্রায় ৬০ শতাংশ মানুষের এমআরপি পাসপোর্ট ইস্যু হয়েছে। আশা করি আগামী নভেম্বরের মধ্যেই বাকিদের এমআরপি ইস্যু করা সম্ভব হবে।’
আসাদুজ্জামান খান কামাল আরো বলেন, ‘নির্দিষ্ট সময়ের মধ্যে এমআরপি পাসপোর্ট না করতে পারলে বিদেশ থেকে বাংলাদেশীদের ফিরে আসতে হবে- এমন তথ্য সঠিক নয়। বর্তমানে ৮০ থেকে ৯০ লাখ বাংলাদেশী বিদেশে কর্মরত আছেন। এদের মধ্যে ১২ লাখ সৌদি আরবে এবং ৭ থেকে ৮ লাখ আছেন মালয়েশিয়ায়। নভেম্বরের মধ্যে সবার এমআরপি ইস্যু করা সম্ভব হবে।’
উল্লেখ্য, জাতিসংঘের অধীনস্থ আন্তর্জাতিক বেসরকারী বিমান চলাচল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ১৯০টি দেশের মধ্যে সম্পাদিত চুক্তি অনুযায়ী ২০১৫ সালের ২৪ নভেম্বরের পর হাতে লেখা পাসপোর্ট কোনো দেশে গ্রহণযোগ্য হবে না। ১৯৯৮ সালে এই চুক্তিতে সই করেছে বাংলাদেশ।সমকাল
সর্বশেষ সংবাদ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!