এরশাদের কিছু হলে সারাদেশে আগুণ জ্বলবে: যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: এস্টোরিয়ার বৈশাখী রেষ্টুরেন্ট মিলনাতনে
গত ৫ই ডিসেম্বর বুধবার সন্ধ্যায় জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় জাপার সভাপতি ও কেন্দ্রী নির্বাহী সদস্য হাজী আবদুর রহমান ও জাপার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জাপার সিনিয়র উপদেষ্টা সৈয়দ শওকত আলী, উপদেষ্টা গিয়াস মজুমদার, জাপার সিনিয়র সহ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য জসিম উদ্দিন চৌধুরী, জাপার সহ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য আলহাজ্ব এডভোকেট হারিস উদ্দিন আহমেদ, জাপার সহ সভাপতি মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, জাপার যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য লুৎফুর রহমান, জাপার যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ বারী টুটুল, জাপার যুগ্ম প্রচার সম্পাদক ফেরদৌস ওয়াহিদ, জাপার মহিল সম্পাদিকা জেসমিন আকতার চৌধুরী, জাপার যুব বিষয়ক সম্পাদক শফিউল আলম, কেন্দ্রীয় সদস্য আবদুর নূর, নিউইয়র্ক স্টেট সভাপতি এডভোকেট মোহাম্মদ হানিফ, নিউইয়র্ক সিটির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, জাতীয় মহিলা পার্টির ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ নার্গিস আহমেদ, সাধারণ সম্পাদিকা শাহানাজ বেগম, সদস্য কানিজ ফাতেমা ও বাপ্পী মজুমদার প্রমুখ। আজ বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন আগামী ৩০ শে ডিসেম্বর নাঙ্গল মার্কায় ভোট দিয়ে ১৬ কোটি মানুষকে বাচাতে হবে। কারণ বর্তমান সরকার উন্নয়নের গান গাইতে শুরু করছে, প্রতিবার নির্বাচন আসলে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদকে চিকিৎসা করতে দেবে না, বাইরে যেতে দেবে না। গৃহবন্দি করে রেখেছে। আজ এরশাদ সাহেব আওয়ামী লীগ সরকারের কাছে জিম্মি। মহাজোট সরকার অংশীদার হিসেবে একপ্রকার শক্ত হাতে সমর্থন আদায় করছে। এরশাদ সাহেবের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। আওয়ামী লীগের দালালেরা হুশিয়ার সাবধান, যত চেষ্টা করলে এরশাদকে অন্তরালে রাখা যাবে না, এর প্রমাণ চেয়ারম্যান সাহেবের মুখ থেকে এই বাণী বাহির হয়- ‘আমাকে কেউ দমিয়ে রাখতে পারবে না, এগিয়ে যাব। আমার বয়স হয়েছে, চিকিৎসা করতে দেবে না, মৃত্যুকে ভয় করি না’। পরিশেষে জাতীয় পার্টির প্রেসেডিয়াম মেম্বার ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গাকে নব নিযুক্ত মহাসচিব করার জন্য চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদকে ধন্যবাদ জানান এবং মশিউর রহমান রাঙ্গাকে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!