এরশাদ-এর রাডার ক্রয় মামলা থেকে বেকসুর খালাস পাওয়া ও তার রোগ মুক্তি কামনায় নিউইয়র্কে জাতীয় সাংস্কৃতিক পার্টির দোয়া মাহফিল
নিউইয়র্ক : সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ-এর রাডার ক্রয় মামলা থেকে বেকসুর খালাস পাওয়া ও তার আশুরোগ মুক্তি কামনায় জাতীয় সাংস্কৃতিক পার্টির উদ্যোগে গত বুধবার স্ন্ধ্যায় নিউইয়র্কে জ্যাকসন হাইটস্থ ইত্যাদি গার্ডেন রেষ্টুরেন্টে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক গোলাম জহিরুল করিম। সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার প্রধান সমন্নয়কারী ও কেন্দ্রীয় সদস্য আব্দুর নূর বড়ভূইয়া, বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও কেন্দ্রীয় সদস্য জসিমউদ্দিন চৌধুরী আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার উপদেষ্টা ও কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান চৌধুরী, উপদেষ্টা ও বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা ইসমাইল খান আনসারী, সহ-সভাপতি ছব্বির লস্কর, তোফায়েল আহম্মেদ চৌধুরী, মাহবুবুর রহমান অনিক, কেন্দ্রীয় সদস্য আলতাফ হোসেন, সহ-সভাপতি কেএ নাসিম, যুব নেতা শাহজাহান সাজু, জাতীয় মহিলা পার্টির সভানেত্রী সুজাতা সরকার, বাংলাদেশ থেকে আগত জাতীয় পার্টি সিলেট মহানগরের সাধারণ সম্পাদক এমএ কাইয়ূম, জাতীয় সাংস্কৃতিক পার্টির সদস্য সচিব উত্তম কুমার ডাকুয়া, মেহেদী হাসান, মো: এম আজম, নাহার প্রমুখ।
সভায় পার্টির চেয়ারম্যান-এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে মোনাজাত পরিচালনতা করেন জ্যাকসন হাইটস খামারবাড়ী জামে মসজিদের পেশ ইমাম। পরিশেষে সকলের মাঝে রাতের খাবার ও মিষ্টি বিতরণ করে সভাপতি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ