এসেছে নতুন ফায়ারফক্স
ফায়ারফক্সওয়েবসাইট দেখার জনপ্রিয় সফটওয়্যার (ব্রাউজার) ফায়ারফক্সের নতুন সংস্করণ চালু হয়েছে। ফায়ারফক্স ২৭ নামের নতুন এ সংস্করণটি অ্যান্ড্রয়েড, লিনাক্স, ম্যাক এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যাবে। অনেকদিন পর নানা ধরনের নতুন সুবিধাযুক্ত নতুন সংস্করণ প্রকাশ করল ফায়ারফক্সের নির্মাতা অলাভজনক সংস্থা মজিলা ফাউন্ডেশন।
নতুন সংস্করণে সবচেয়ে বেশি নজর দেওয়া হয়েছে ফায়ারফক্স সোশ্যাল অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসের (এপিআই) ওপর। পাশাপাশি নতুন সংস্করণে ওয়েব ২.০ সোশ্যাল বুকমার্কিং টুলস ব্যবহারের সুযোগ যুক্ত হয়েছে। সোশ্যাল এপিআইয়ের মাধ্যমে ব্যবহারকারীরা একাধিক সামাজিক যোগাযোগে যুক্ত থাকা অবস্থায় নোটিফিকেশন, বার্তা একই সঙ্গে পাবেন। অর্থাৎ একই সঙ্গে ফায়ারফক্সের নতুন এ সংস্করণ ব্যবহার করে একাধিক সামাজিক যোগাযোগের ওয়েবসাইট সেবা ব্যবহার করা যাবে। এর আগে ব্যবহারকারীকে শুধু একই সময়ে একটি মাত্র নেটওয়ার্কে যুক্ত থেকে সেবা পেতেন।
এ ছাড়া গুগলের মাধ্যমে ভাষান্তরের কাজটি করার জন্য মুক্ত সোর্সভিত্তিক নেটওয়ার্কিং প্রটোকল এসপিডিওয়াই ৩.১ এবং ইন্টারনেট ব্যবহারের আরও নিরাপত্তা সুবিধা নিশ্চিত করতে ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি (টিএলএস) ১.১ এবং ১.২ সংস্করণ যুক্ত হয়েছে। এ সুবিধাগুলো এখন ব্রাউজারের সঙ্গেই সংযুক্ত থাকবে। অ্যান্ড্রয়েড সংস্করণে স্থানীয় ভাষা হিসেবে লিথুয়ানিয়ান, স্লোভেনিয়ান, দক্ষিণ আফ্রিকান ইংরেজি এবং থাই ভাষা যুক্ত হয়েছে। এসব অঞ্চলের ব্যবহারকারীরা চাইলে এখন নিজেদের ভাষায় অ্যান্ড্রয়েডে ফায়ারফক্স ব্যবহার করতে পারবেন। এ ছাড়া অ্যান্ড্রয়েডেও টিএলএস ১.১ ও ১.২ সংস্করণ ডিফল্টভাবে দেওয়া হয়েছে। পাশাপাশি অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ ৪.৪ কিটক্যাটের ফ্ল্যাশসংক্রান্ত সমস্যাটিরও সমাধান রয়েছে নতুন ফায়ারফক্স ২৭ সংস্করণে।
—মজিলা ডট অর্গ অবলম্বনে নুরুন্নবী চৌধুরী/প্রথম আলো
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!