এসোসিয়েশন অব গ্রেটার জৈন্তা নিউইয়র্ক ইউএসএ’র উৎসবমুখর বনভোজন
ইউএসএনিউজঅনলাইন.কম : উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত হয়ে গেলো এসোসিয়েশন অব গ্রেটার জৈন্তা নিউইয়র্ক ইউএসএ’র বার্ষিক বনভোজন।
বনভোজনে নিউইয়র্কে বসবাসরত গ্রেটার জৈন্তা প্রবাসীরা ১১ জুলাই দিনভর ব্রঙ্কসের বেরেট্রো পয়েন্ট পার্কের বিশাল খোলা মাঠে খেলাধুলাসহ নানা আনন্দ উপভোগ করেন। সিলেটের গ্রেটার জৈন্তা প্রবাসীদের মিলন মেলায় পরিনত হয় এই বনভোজন।
বিপুল সংখ্যক জৈন্তাবাসী ও কমিউনিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট আইনজীবি মো. এন মজুমদার মাস্টার অব ল। বিশেষ অতিথি ছিলেন গোয়াইনঘাটের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম বাদশা, বাংলাদেশ আমেরিকান কমিউনিটি কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট সাখাওয়াত আলী।
এসোসিয়েশন অব গ্রেটার জৈন্তা নিউইয়র্ক ইউএসএ’র সভাপতি ফারুক আলীর সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য দেন কমিউনিটি এক্টিভিস্ট আবদুল গাফ্ফার চৌধুরী খসরু, আবদুল হান্নান, আহমেদ মাদানী, হারুন আলী প্রমুখ।
বক্তারা বলেন, এধরনের নির্মল আনন্দ অনুষ্ঠানের মাধ্যমে নতুন প্রজন্ম দেশীয় সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে। তাতেই তারা মাতৃভ’মিকে ভালোবাসতে শিখবে।
দিনব্যাপি বনভোজনে বিভিন্ন খেলা-ধূলা ছাড়াও বিশেষ আর্কষন ছিল র্যাফেল ড্র। শেষে খেলাধুলায় অংশগ্রহনকারি এবং র্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনের মধ্য দিয়ে বনভোজনের সমাপ্তি ঘটে।
বনভোজন উদযাপনে সার্বিক সহযোগিতায় ছিলেন এসোসিয়েশন অব গ্রেটার জৈন্তা নিউইয়র্ক ইউএসএ’র কার্যকরী কমিটির কর্মকর্তারা।
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার