Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

এ্যাসাল এর ব্যানারে জব সেমিনার

অনলাইন ডেস্ক পঠিত: 29 বার

প্রকাশিত: February 16, 2016 | 11:40 PM

সম্প্রতি ৭৮ তম জব সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত ৭ই ফেব্রুয়ারী জ্যাকসন হাইটসে (৭১-২৪, রুজভেল্ট এভিন্যু, দোতলায়) এই সেমিনারটি অনুষ্ঠিত হয়। আই.টি.স্পেশালিষ্ট মীর্জা হুদার সভাপতিত্বে কম্যুনিটির নিবেদিত প্রান সমাজকর্মী খান শওকত এর পরিচালনায় এই সেমিনারে শতাধিক পদে চাকুরীর তথ্য, বল্পমূল্যে সরকারী বাসস্থান, স্পোকেন ইংলিশ এবং বিভিন্ন কারিগরী প্রশিক্ষন বিষয়ক তথ্য তুলে ধরা হয়। আগামী ১ মাস ব্যাপী নিউইয়র্কে যে সকল সরকারী চাকুরীতে (সিটি, ষ্টেট ও ফেডারেল) নিয়োগ দেয়া হবে এমন প্রায় ৩৫ টা পদে আবেদনের তথ্য ছাড়াও নবাগতদের জন্য বেসরকারী পদে অফিস সেক্রেটারী, বেবী সিটার, লীভ ইন ন্যানি, মার্কেটিং সহকারী, বিক্রয় প্রতিনিধি, গ্রাফিক ডিজাইনার, কুক, ওয়েটার, পিজা ষ্টোরে কাজ, পোলট্রি ফার্মে কাজ, সহকারী কাউন্টারম্যান, টিউটর, সেলসম্যান, ক্যাশিয়ার, ডানকিন ডোনাটস – এ চাকুরী, রেস্টুরেন্ট ম্যানেজার, গ্যাস ষ্টেশনের জব, ফুটকার্টের জব, সাইড শেফ, তান্দুরীম্যান, স্যান্ডউহচ সেফ, সিকিউরিটি গার্ড, হেলথ কেয়ার এইড, ডেলিভারীম্যান, বিউটিশিয়ান, আইলেস লেডি, সহকারী ম্যানেজার, হটডগ ম্যান, ডেন্টাল ল্যাব সহকারী, আই-টি-স্পেশালিষ্ট, উইকেন্ড ওয়ার্কার, হাফেজ, ঈমাম, কুরান শিক্ষক, জায়রো ম্যান এমন প্রায় ৩০০ টি পদে আবেদনের তথ্যসহ পার্টটাইম জব, ফুলটাইম জব, ঘরে বসে চাকুরী ও ব্যবসা বিষয়ক বিভিন্ন তথ্য প্রদান করা হয়।

উল্লেখ্য, একটি সফল কম্যুনিটি গড়ে তোলার জন্য গত ৮-০২-২০০২ তাং থেকে “সবার জন্য চাকুরী এবং হতাশামুক্ত কম্যুনিটি”-র স্বপ্নে খান শওকত এই জব সেমিনারটি পরিচালনা করে আসছেন। এ আয়োজনের মাধ্যমে তিনি আমেরিকায় বসবাসরত বাংলাদেশী কমিউনিটির উপকারার্থে বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরী সংক্রান্ত তথ্য সম্পূর্ণ বিনামূল্যে সরবরাহ করেন। এই জব সেমিনারের মাধ্যমে অসংখ্য প্রবাসী তথ্য জেনে এবং নিজেদের যোগ্যতার পরীক্ষা দিয়ে ভালো বেতনের চাকুরী পেয়ে উপকৃত হয়েছেন। বিষয়টি কম্যুনিটির সকল পত্রিকা ছাড়াও মূলধারায়ও প্রশংসিত হয়েছে। আমেরিকার বিখ্যাত পত্রিকা নিউইয়র্ক টাইমস (১১-২৯-২০১৩), নিউইয়র্ক পোষ্ট (৯-০১-২০০৪) সহ বিভিন্ন পত্রিকায় জব-সেমিনার -এর উপর প্রশংসিত রিপোর্ট প্রকাশিতও হয়েছে। এপর্যন্ত গত ১৪ বছর যাবৎ জব সেমিনারের সহযোগিতায় প্রায় ৫ হাজার প্রবাসী চাকুরী পেয়েছেন, প্রায় ১,৫০০ প্রবাসী স্পোকেন ইংলিশ শিখেছেন, প্রায় ৫০০ জন প্রবাসী বেসিক কম্পিউটার শিখেছেন, প্রায় ৫০ জন আই.টি সেক্টরে চাকুরী পেয়েছেন এবং প্রায় ৮০০টি পরিবার স্বল্পভাড়ায় সরকারী বাসা পেয়ে উপকৃত হয়েছেন।স্বামী-স্ত্রী মিলে একত্রে যাদের বাৎসরিক আয় ৪০,০০০ ডলারের কম তারা প্রত্যেকেই স্বল্পভাড়ায় সরকারী বাসা পেতে পারেন (আবেদকারীর গ্রীন কার্ড থাকতে হবে)। এ বিষয়ে ৩১১-এ ফোন করে বা অনলাইনের আবেদন করা যায়। সরকারী চাকুরীর তথ্য জানতে প্রতি শুক্রবার সাপ্তাহিক চীফ লীডার পত্রিকাটি পড়লে এ বিষয়ে তথ্য জানা যাবে। বাংলাদেশের শিক্ষাগত যোগ্যতা ইভ্যালুয়েশান করতে ম্যানহাটান-এর গোলোব ল্যাঙুয়েজ সেন্টারে (ফোন: ২১২-২২৭-১৯৯৪) যোগাযোগ করা যেতে পারে। প্রতি সপ্তাহে সরকারী চাকুরীর পরীক্ষা-কেন্দ্র : ২ নং লাফায়েত ষ্ট্রিট (১৭ তলা), ম্যানহাটান অথবা ২১০ নং জোরালেমন ষ্ট্রিট (৪ তলা), ব্রুকলীন। সরকারী চাকুরীর পরীক্ষার টেষ্ট বুক পেতে হলে নিকটস্থ সরকারী লাইব্রেরী অথবা সিভিল সার্ভিস বুক সপ : ৩৮ নং লিসটেনার্ড ষ্ট্রিষ্ট, ম্যানহাটন (ফোন: ২১২-২২৬-৯৫০৬)-এ যোগাযোগ করা যেতে পারে।

গত ২/১৬/২০১৬ তারিখে এ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার (এ্যাসাল)Ñএর কুইন্স চ্যাপ্টারের কমিটি গঠনের পর ন্যাশনাল কমিটির সভাপতি মাফ মিসবাহ ঘোষনা করেন: এখন থেকে নিয়মিতভাবে নিউইয়র্কের ৮ দেশীয় কম্যুনিটিতে প্রতিমাসে জব সেমিনারের আয়োজন করবে এ্যাসাল। আমরা বিনামূল্যে স্পোকেন ইংলিশ, ই.এস.এল, জি.ই.ডি এবং বেসিক কমপিউটার প্রশিক্ষনের ব্যবস্থাও করবো। মাফ মিসবাহ আরো বলেন: নিউজার্সীর আটলান্টিক সিটিতে ৪টি ক্যাসিনো বন্ধ হয়ে যাওয়ায় প্রায় সাড়ে ৯ হাজার দ: এশিয়ান চাকুরী হারিয়েছেন। এ্যাসাল নিউজার্সী চ্যাপটারের আয়োজনে আগামী ২/২২/২০১৬ তারিখে সেখানে (লোকালÑ৫৪ এর হেডকোয়ার্টার, ১০১৪ আটলান্টিক এভিনু, আটলান্টিক সিটি) জব সেমিনার এর আয়োজন করা হয়েছে। খান শওকত সেখানে (৭৯ তম জব-সেমিনার) অংশগ্রহন করবেন। সংক্ষিপ্ত ভাষনে খান শওকত সকল এ্যাসাল সদস্যের এবং কম্যুনিটির সকলের সহযোগিতাও কামনা করেন।
প্রতিমাসের ১ম রোববার জ্যাকসন হাইটসে (৭১-২৪, রুজভেল্ট এভিন্যু, এর দোতলায়) এই সেমিনারটি অনুষ্ঠিত হয়। আগামী ৬ই মার্চ-২০১৬ তারিখে (রবিবার, বিকাল ঠিক চারটায়) ৮০ তম জব-সেমিনারটি অনুষ্ঠিত হবে। এবিষয়ে খান শওকত এর সঙ্গে (৯১৭) ৮৩৪-৮৫৬৬ নং এ যোগাযোগ করা যেতে পারে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV