এ-এইচ ১৬ ড্রিম ফাউন্ডেশন ইউএসএ’র বিজয় দিবস পালন : মুক্তিযোদ্ধাসহ চারজনকে সম্মাননা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : প্রবাসে বসবাসকারী একাত্তুরের মুক্তিযোদ্ধা সহ চারজনকে সম্মাননা জানানোর মধ্য দিয়ে বাংলাদেশের ৪৭তম মহান বিজয় দিবস পালন করেছে এ-এইচ ১৬ ড্রিম ফাউন্ডেশন, ইউএসএ। এ উপলক্ষ্যে গত ২৩ ডিসেম্বর রোববার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। খবর ইউএনএ’র।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠা ও সভাপতি আলী হোসেনের সার্বিক সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ফজলুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটি ইনক’র সাবেক সভাপতি নার্গিস আহমেদ।
অনুষ্ঠানে রণাঙ্গণের বীর মুক্তিযোদ্ধা হিসেবে কমিউনিটির পরিচিত মুখ, বিশিষ্ট সঙ্গীত ও চিত্রশিল্পী তাজুল ইমাম সহ মিডিয়া ক্যাডাগরিতে টাইম টেলিভিশন টিম, সাহিত্যে ‘আন্ডার দ্যা ব্লু’ গ্রন্থের টিম এবং ছাড়াকার হিসেবে মনজুর কাদের-কে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি অ্যাওয়ার্ডপ্রাপ্তদের হাতে প্ল্যাক তুলে দেন। এসময় তাজুল ইমাম ও মনজুর কাদের ছাড়াও টাইম টেলিভিশন টিমের পক্ষে প্ল্যাক গ্রহণ করেন প্রতিষ্ঠানটির সিইও আবু তাহের এবং ‘আন্ডার দ্যা ব্লু’ গ্রন্থের পক্ষে প্ল্যাক গ্রহণ করেন বিশিষ্ট কবি ও সাংবাদিক মুক্তিযোদ্ধা ড. মাহবুব হাসান।

অনুষ্ঠানে নার্গিস আহমেদ ছাড়াও অন্যান্যের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা-শিল্পী তাজুল ইমাম, মুক্তিযোদ্ধা-কবি ড. মাহবুব হাসান, সাপ্তাহিক বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টেলিভিশন-এর সিইও আবু তাহের, লেখক-গীতিকার ইশতিয়াক রূপু ও ছড়াকার মনজুর কাদের।
অনুষ্ঠানে বক্তারা এ-এইচ (আহমেদ হোসেন) ১৬ ড্রিম ফাউন্ডেশনের কর্মকান্ডের প্রশংসা করে বলেন, স্বল্প পরিসরে হলেও প্রতিষ্ঠানটি ভালো কাজ করে যাচ্ছে। বিশেষ করে বিজয়ের মাসে দেশের কৃতি মানুষদের সম্মানিত করে তারা ফাউন্ডেশনটির উত্তোরত্তর সাফল্য কামনা করেন।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলী বলেন, মূলত: বাংলাদেশের একাত্তুরের ঐতিহাতিক স্বাধীনতার কথা মনে করে এবং মরহুম পিতা আহমেদ আলী স্মরণে ২০১৫ সালে ‘এ-এইচ ১৬ ড্রিম ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করি। সেই থেকে প্রতি বছর ছোট ছোট শিক্ষার্থীদের মাঝে স্কুল সাপ্লাই বিতরণ ছাড়াও বিজয় দিকস স্মরণে প্রবাসে বসবাসকারী দেশের কৃতি সন্তানদের সম্মানিত করা হচ্ছে ফাউন্ডেশনের পক্ষ থেকে। তিনি ফাউন্ডেশনের আগামী দিনের পথচলায় সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








