Wednesday, 24 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

ওজন কমানোর নতুন গবেষণা : ধীরে ধীরে খেলে শুধু মোটা হওয়াই নয়, আটকানো যায় হৃদরোগ, ডায়াবেটিস, স্ট্রোকের ঝুঁকি, দ্রুত খাবারে অস্বাভাবিক ওজন বৃদ্ধি

অনলাইন ডেস্ক পঠিত: 95 বার

প্রকাশিত: November 18, 2017 | 6:14 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ওজন কমানোর সহজ পথের খোঁজ দিল নতুন গবেষণা। ধীরে ধীরে খেলে শুধু মোটা হওয়াই নয়, আটকানো যায় হৃদরোগ, ডায়াবেটিস কিংবা স্ট্রোকের ঝুঁকিও। দ্রুত খাবার খেলে অস্বাভাবিক ওজন বৃদ্ধি পায়।

তবে নতুন গবেষণা বলছে, ‘বেশি খেলে বাড়ে মেদ’ ওজন বাড়ে – এই ধারণা মোটেও ঠিক নয়। বেশি খাবার পদ্ধতি মেনে খেলেও মোটা হওয়া আটকানো যায়। এমনটাই জানালো নতুন এক গবেষণা।

নতুন এই গবেষণা বলছে, ধীরে ধীরে খেলে শুধু মোটা হওয়াই নয়, আটকানো যায় হৃদরোগ। ডায়াবেটিস কিংবা স্ট্রোকের ঝুঁকিও কমে যায়। মানুষের অকাল বার্ধক্যের পিছনেও তিনটি কারণ কাজ করে। তা হলো ভুঁড়ি, হাই ব্লাড সুগার, হাই ব্লাড প্রেশার। আর এই সব থেকেই নাকি মুক্তি পাওয়া সম্ভব খাওয়ার পদ্ধতি বদলালে। সময় নিয়ে ধীরে ধীরে খেলেই নাকি অনেক সমস্যা থেকে রেহাই পাওয়া যায়।

জাপানের হিরোসিমা ইউনিভার্সিটির গবেষকরা সম্প্রতি ৬৪২ জন পুরুষ ও ৪৪১ জন মহিলার উপরে গবেষণা চালান। তাদের গড় বয়স ছিল ৫১.২ বছর। তাদের কারও ২০০৮ সাল পর্যন্ত ভুঁড়ি ছিল না। পাঁচ বছর পরে গবেষকরা দেখেন তাদের মধ্যে ১১.৬ শতাংশ দ্রুত খাবার খান, ৬.৫ শতাংশ সাধারণ ভাবে খাবার খান এবং ২.৩ শতাংশ ধীরে খাবার খান। যারা দ্রুত খাবার খেয়েছেন তাদের অস্বাভাবিক ওজন বৃদ্ধি হয়েছে, ভুঁড়ি হয়েছে এবং ব্লাড সুগারও বেড়েছে।

হিরোসিমা ইউনিভার্সিটির সেই গবেষক দলের প্রধান কার্ডিওলজিস্ট তাকাউকি ইয়ামাজি জানান, ‘‘মেটাবোলিক সিনড্রোম থেকে রক্ষা পাওয়ার জন্য ধীরে খাবার খাওয়া অত্যন্ত কার্যকরী। দ্রুত খাবার খেলে মনে হয় পর্যাপ্ত খাওয়া হল না এবং তার ফলে বেশি পরিমাণে খাওয়া হয়ে যায়। দ্রুত খেলে গ্লুকোজ ফাংশানেও সমস্যা তৈরি হয় যা ব্লাড সুগার বাড়ায়। ’’

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV