ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসে ’সম্হতি’ আয়োজিত অর্থ সংগ্রহে নৈশভোজ
ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধু মিলনায়তেনে ’সম্হতি’ বাংলাদেশ উইম্যান অর্গানাইজেশনের উদ্যোগে ৫ অক্টোবর দুঃস্থ নারীদের সাহায্যে আয়োজিত হয়েছে এক নৈশভোজের। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব আকরামুল কাদের। এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশীদের সাথে উপস্থিত ছিলেন অসংখ্য বিদেশী অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে সম্হতির সাধারণ সম্পাদক নূরজাহান বোস, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের দুঃস্থ নারীদের কল্যাণে সম্হতির বিভিনè কর্মকান্ডের কথা উল্লেখ করেন। রাষ্ট্রদূত আকরামুল কাদের তাঁর বক্তব্যে ’সম্হতি’-র কর্মকান্ডকে বিশেষভাবে স¦াগত জানান। তিনি বলেন বাংলাদেশ সরকার দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এ ক্ষেত্রে তিনি নারীর ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য ও স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপের কথা বিশেষভাবে উল্লেখ করেন। রাষ্ট্রদূত আকরামুল কাদের আরো বলেন ভবিষ্যতেও এ ধরণের কর্মকান্ডে বাংলাদেশ দূতাবাস অগ্রসর ভূমিকা পালন করবে। তিনি প্রবাসী বাংলাদেশীদের শুধু আর্থিকভাবেই নয় বরং সৃজনশীল ধারণা প্রবর্তনের জন্যে আহ্বান করেন।
অনুষ্ঠানে পরিচালনায় ছিলেন ভয়েস অব আমেরিকার বিশিষ্ঠ সাংবাদিক রোকেয়া হায়দার এবং দ্রুপদ সাংস্কৃতিক গোষ্ঠী নৃত্তের তালে তালে এক মনোমুগ্ধকার নৃত্য পরিবেশন করেন। নৈশ ভোজের পাশাপাশি আয়োজিত বিভিনè শাড়ী ও গহনা নিলাম সকল বিদেশী অতিথিদের নজর কাড়ে।
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








