ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক নিউইয়র্ক : ওয়াশিংটন ডিসি : ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় “জুলাই গণঅভ্যুত্থান দিবস” পালিত হয়েছে । জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হয়। ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনা, সমাজ ও রাষ্ট্রীয় কাঠামোতে গুনগত পরিবর্তন এবং বৈষম্য দূরীকরণের লক্ষ্যে যেসকল শহিদ অকাতরে জীবন দিয়েছেন তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে দুতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
পরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার প্রদত্ত বাণী পাঠ করে শোনান দূতালয়ের প্রথম সচিব (পলিটিক্যাল-2) আতাউর রহমান ও প্রথম সচিব (পলিটিক্যাল-1) নাজনীন সুলতানা।
এরপর জুলাই গণঅভ্যুত্থানের উপর নির্মিত দুটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এসকল তথ্য চিত্রে ফ্যাসিবাদি শাসনের বিভিন্ন নির্যাতনের চিত্র তুলে ধরা হয়। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে সংখ্যলঘু নির্যাতন সংক্রান্ত অপতথ্য প্রচারের বিরুদ্ধে সঠিক তথ্য তুলে ধরা হয়।
জুলাই গণঅভুত্থান দিবস উপলক্ষ্যে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডি. এম. সালাহ উদ্দিন মাহমুদ অভুত্থানে সকল শহিদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং আগামীতে বৈষম্যহীন, দূর্নীতিমুক্ত ও সূখীসমৃদ্ধ বাংলাদেশ গঠনে সকলকে নিজ দায়িত্ব পালনের অনুরোধ জানান।
জুলাই গণঅভ্যুত্থানের সকল শহিদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এক বিশেষ মোনাজাতের মাধ্যমে দিনের কর্মসূচী শেষ হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন মিনিস্টার ও দূতালয় প্রধান মোঃ আরিফুর রহমান।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
