Tuesday, 20 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

ওড়িশায় অবৈধভাবে বসবাসরত ৩ হাজার ৯৮৭ বাংলাদেশী চিহ্নিত!

অনলাইন ডেস্ক পঠিত: 191 বার

প্রকাশিত: March 19, 2013 | 7:24 AM

 ডেস্ক: ভারতের ওড়িশা রাজ্যে ৩ হাজার ৯৮৭ জন অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশীকে শনাক্ত করেছে প্রদেশটির সরকার। ওই রাজ্যের অ্যাসেম্বলিতে বিষয়টি উত্থাপিত হয়েছে। অ্যাসেম্বলিতে একটি লিখিত প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী নাভিন পাটনায়েক বলেন, রাজ্যে বাংলাদেশ ছাড়া আর কোন দেশের অবৈধ অনুপ্রবেশকারী নেই। তিনি ভারতের ওড়িশায় অবৈধ অনুপ্রবেশকারীদের একটি পরিসংখ্যানও প্রকাশ করেন। ওড়িশা রাজ্যের উপকূলীয় কেন্দ্রপাড়া জেলায় সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশী অবৈধভাবে বসবাস করছেন। সে সংখ্যা ১ হাজার ৬৪৯ জন বলে উল্লেখ করা হয়েছে। জগৎসিংপুর জেলায় অবস্থান করছেন ১ হাজার ১১২ বাংলাদেশী নাগরিক। এভাবে মালকানগিরি জেলায় ৬৫৫, ভদ্রক জেলায় ৩১৩, বালাসোরে ১৫০ ও নবরংপুরে ১০৬ ও বরগড় জেলায় ২ জন বাংলাদেশী অবৈধভাবে বসবাস করছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। মুখ্যমন্ত্রী পাটনায়েক বলেন, ১৯৭১ সালের ২৫শে মার্চের পর থেকে যে বাংলাদেশীরা অবৈধভাবে বসবাস করছেন, তাদের শনাক্ত করার নির্দেশনা দেয়া হয়েছিল পুলিশ কর্মকর্তা ও জেলার কালেক্টরদের। অবৈধভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশীদের ভোটার আইডি ও রেশন কার্ডও পরীক্ষা করার নির্দেশনা দেয়া হয়েছে জেলা কর্তৃপক্ষকে। তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা ও তাদের ভারত থেকে নির্বাসনের পদক্ষেপ নেয়ার প্রক্রিয়া চলছে বলে উল্লেখ করেন তিনি।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ