Saturday, 20 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

ওয়ার্ল্ড পাসপোর্ট সূচকে ৩ ধাপ এগিয়েছে বাংলাদেশ, ৪১টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার বাংলাদেশীদের, মার্কিন ও বৃটিশদের ১৮৫টি দেশে

অনলাইন ডেস্ক পঠিত: 133 বার

প্রকাশিত: January 10, 2019 | 7:20 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ওয়ার্ল্ড পাসপোর্ট সূচকে তিন ধাপ অগ্রগতি হয়েছে বাংলাদেশের। আগের বছরের চেয়ে তিন ধাপ এগিয়ে এবার বাংলাদেশের অবস্থান ৯৭তম। যৌথভাবে এই একই অবস্থানে আছে লেবানন, লিবিয়া ও দক্ষিণ সুদান। আপডেট করা হেনলি পাসপোর্ট সূচকে এ কথা বলা হয়েছে। এতে বলা হয়েছে, ৪১টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার আছে বাংলাদেশীদের। মার্কিন ও বৃটিশদের প্রবেশাধিকার আছে ১৮৫টি দেশে। বুধবার ওই সূচক প্রকাশ হয়েছে।
এ সূচাকে প্রতিবেশী দেশগুলোর মধ্যে পাকিস্তানের অবস্থান ১০২তম। তাদের ভিসামুক্ত প্রবেশাধিকার আছে ৩৩টি দেশে। ভারতের অবস্থান ৭৯তম। তাদের ভিসামুক্ত প্রবেশাধিকার রয়েছে ৬১টি দেশে। শ্রীলঙ্কা অবস্থান করছে ৯৫তম স্থানে। তাদের ভিসামুক্ত প্রবেশাধিকার রয়ছে ৪৩টি দেশে। নেপাল রয়েছে ৯৮তম স্থানে। তাদের ভিসামুক্ত প্রবেশাধাকির রয়েছে ৪০টি দেশে। মিয়ানমারের অবস্থান ৯০তম। তাদের ভিসামুক্ত প্রবেশাধিকার রয়েছে ৪৮টি দেশে। 
ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট এসোসিয়েশনের (আইএটিএ) সহায়তাং ২০০৬ সাল থেকে প্রকাশিত হচ্ছে হেনলি পাসপোর্ট ইনডেক্স। উল্লেখ্য, এআইটিএ বিশ্বের পর্যটকদের তথ্যভিত্তিক সবচেয়ে বড় ডাটাবেজ। ওই সূচক অনুযায়ী, যেসব ব্যক্তির জাপানি পাসপোর্ট আছে তারা কোনো ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন ১৯০টি দেশে। এর পরের অবস্থানে রয়েছে সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়া। এ দুটি দেশের নাগরিকরা ১৮৯টি দেশে এমন প্রবেশাধিকার পান। এ তালিকায় দু’বছরের মধ্যে ২০ ধাপ অগ্রগতি হয়েছে চীনের। তারা ২০১৭ সালে ছিল এ সূচকে ৮৫তম স্থানে। এ বছর তাদের অবস্থান ৬৯তম। সুবিধাজনক অবস্থানে আছে ইউরোপিয় ইউনিয়নভুক্ত দেশগুলো। এ সূচকে তৃতীয় অবস্থানে রয়েছে ফ্রান্স ও জার্মানি। চতুর্থ অবস্থানে রয়েছে ডেনমার্ক, ইতালি, ফিনল্যান্ড ও সুইডেন। ১৮৭ টি দেশে তাদের রয়েছে ভিসামুক্ত প্রবেশাধিকার। যৌথভাবে ষষ্ঠ স্থানে অবস্থান করছে যুক্তরাষ্ট্র ও বৃটেন। তাদের ভিসামুক্ত প্রবেশাধিকার রয়েছে ১৮৫টি দেশে। অন্য দিকে কানাডা অবস্থান করছে সপ্তম স্থানে। 
এ সূচক অনুযায়ী, বিশ্বের সবচেয়ে শক্তিশালী ১০টি পাসপোর্ট হলো জাপান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স ও জার্মানি, ডেনমার্ক, ফিনল্যান্ড, ইতালি ও সুইডেন, লুক্সেমবার্গ ও স্পেনের। আর সবচেযে কম শক্তিশালী পাসপোর্টধারী দেশ হলো আফগানিস্তান ও ইরাক, সোমালিয়া ও সিরিয়া, পাকিস্তান, ইয়েমেন ও ইরিত্রিয়া। ইউএনবি। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV