Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

ওয়ার্ল্ড হিউমান রাইটস ডিভেলপমেন্ট এর রোহিঙ্গা বিষয়ক সেমিনার : রোহিঙ্গাদের অনতিবিলম্বে নিঃশর্ত প্রত্যাবর্তন এবং সুচি সহ মায়ানমার’র বর্বর সেনা কর্মকর্তাদের আন্তর্জাতিক আদালতে বিচার দাবি

অনলাইন ডেস্ক পঠিত: 77 বার

প্রকাশিত: December 21, 2017 | 11:51 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : মানুষ মানুষের জন্য, সারা বিশ্বে সন্ত্রাসবাদ, আন্তর্জাতিকতাবাদ, জোরপূর্বক স্বদেশ থেকে অন্য দেশে বিতাড়ন, বিশ্ব মানবাধিকার লঙ্ঘনকারী মায়ানমার সরকারের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ স্বরূপ অনতিবিলম্বে আরাকানবাসীদেরবাংলাদেশ থেকে স্বচ্ছতামূলকভাবে প্রত্যাবর্তন করে তাদেরকে সম্পূর্ণভাবে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে I আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই যে অং সু চি কর্তৃক পালিত বর্বর মায়ানমারসেনাবাহিনী যেভাবে নারীশিশু সহ সাধারণ রোহিঙ্গ্যাদেরকে পাশবিক অত্যাচাৰ করছে, সেই বর্বরতার বিরুদ্ধে জাতিসংঘের শান্তি বাহিনীর হস্তক্ষেপ কামনা করছি I আমরা দোয়া চাইনা, আমরারোহিংগাদের স্বদেশ ভূমিতে প্রত্যাবর্তনের জন্য সকল আন্তর্জাতিক মহলকে দৃঢ় এবং শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করবার জন্য জোর সুপারিশ করছি I নিউইয়র্কের উডসাইডস্থ গুলশান টেরাস মিলনায়তনে ১৮ই ডিসেম্বর সোমবার সমাজের বুধদ্ধিজীবী মহলসহ আমেরিকান মানবিধিকার কর্মী ও নেতৃবৃন্দ, আইনজীবী, মেয়র অফিসের কর্মকর্তাও বিপুল সংখক দেশ প্রেমিক মানবাধিকার কর্মীর উপস্থিতিতে সকলে উপরোক্ত বক্তব্যের আলোকে একমত প্রকাশ করেন I

সেমিনারের শুরুতে ৯ / ১১ সহ সকল সন্ত্রাসবাদের যাঁতাকলে যে সকল জীবন পিষ্ট হয়েছেন তাদের সম্মান জানিয়ে এক নীরবতা পালন করে রোহিঙ্গ্যা ট্রাজেডি বিষয়ে সেমিনারের কর্মসূচি শুরুহয় I

সেমিনারে প্রধান অতিথি হিসেবে রোহিঙ্গ্যা বিষয় বিশদ আলোচনা করেন জাতিসংঘে নিয়োজিত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন I ওয়ার্ল্ড হিউমান রাইটস ডিভেলপমেন্টএর রোহিঙ্গা বিষয়ক সেমিনারে’র শুরুতে সংগঠনের সভাপতি শাহ শহিদুল হোক আগত অতিথিদের উদ্দশ্যে স্বাগত বক্তব্য পেশ করেন I তিনি তার নাতিদীর্ঘ বক্তব্যে সংগঠনের অতীত, বর্তমানএবং ভবিষ্যৎ কর্মকান্ড উপস্থাপন করেন I তিনি বলেন আজকের এই সেমিনার’ই ইতিহাসের মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে I আমরা অতীতে বাংলাদেশের সমস্ত দুর্গত ও প্রাকৃতিকদুর্যোগ, যেমন সিডর, পুরান ঢাকার নিমতলীতে ভয়াবহ অগ্নিদগ্ধ পরিবারের প্রতি আর্থিক সাহায্য, রানা প্লাজা’র শ্রমিকদের মধ্যে নিহত এবং আহত পরিবারে সদস্যদের অনুদান  মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে নিউইয়র্কস্থ কনসুলেট জেনারেলের মাধ্যমে প্রেরণ করি I ওয়ার্ল্ড  হিউমান রাইটস ডেভেলপমেন্ট ১৯৯৪ সালে আর্ত মানবতার সেবায় এত্ত নিয়োগ করবার প্রত্যয় অঙ্গীকারকরে আত্ম প্রকাশ করেছে I

আমরা রোহিংগাদের স্বাধীনতা আদায়ের জন্য ইতোপূর্বে তিনটি বিক্ষভ সমাবেশ করেছি I আজ আমরা তাদের পক্ষ্যে সেমিনার করছি I আন্তর্জাতিক মহলসহ জাতিসংঘের শান্তি মিশনকে ন্যায্যহিস্যার জন্য সকল স্থায়ী সমাধান চাই I তিনি বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইতিপূর্বে দুই লক্ষ রোহিংগাদের পুনর্বাসন করেছেন I বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনারোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন I সেজন্য এই দরিদ্র দেশের বোঝা লাঘব করার জন্য বাংলাদেশের সকল জনগণসহ প্রবাসী মহলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে I তিনি বাংলাদেশীআমেরিকানদের নিজ নিজ এলাকার কংগ্রেসম্যান এবং সিনেটরদেরকে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি অবলোকন করবার জন্য যোগাযোগ এবং প্রতিবাদ করবার জন্য অনুরোধ করেন I তিনিবলেন মায়ানমার সরকারের সন্ত্রাসী কর্মকাণ্ড শুধুমাত্র রোহিংগাদের মদ্ধে সীমিত নয় I তাদের স্থল, জলহস্তী এবং যুদ্ধ বিমান, বাংলাদেশের আকাশ সীমা লঙ্ঘন করে আন্তর্জাতিক আইন কানুনঅবজ্ঞাসহ যুদ্ধের হুমকি দিচ্ছে, যেখানে চীন এবং ভারত তাদের সর্বাত্মক সাহায্য জোরে আসছে I তিনি রোহিঙ্গ্যা জনগোষ্ঠীকে সর্বাত্মক  নিরাপত্তাসহ জানমালের অধিকার রক্ষ্যার্থে নারী ওশিশুদের প্রতি সজাগ দৃষ্টি রাখার সুপারিশ করেন, যাতে তার বিপথগামী না হতে পারেন Iশাহ শহিদুল হক বলেন, ” আমরা বলেছি, আমরা বলবো এবং আমাদের সংগ্রাম চলবে I তিনি বলেন জাস্টিস ডেলয়েড, জাস্টিস ডিনাইড I  আওয়ার ডিমান্ড ইস রিহ্যাবিলিটেশন উইথএকাউন্টেবিলিটি I

তিনি মাননীয় রাষ্ট্রদূতসহ সকল বক্তা ও আগত অতিথিমহলসহ যারা আমাদের আদর্শ ও উদ্দেশ্য সহ যারা আমাদের আদর্শ ও উদ্দেশ্যসহ যারা আমাদের আদর্শ ও উদ্দেশ্যকে প্রাণবন্ত করেছেন, তাদের সকলকে অভিনন্দন জ্ঞাপন করেন I

সেমিনারে সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ আকিকুর রহমান  সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তার বক্তব্যে  বলেন ”  ভালো কাজ, মানবিক কাজে  ওয়ার্ল্ড হিউমান রাইটস ডিভেলপমেন্ট সবসময় আর্ত মানবতার জন্য  কাজ করে যাচ্ছে I

আরাকানবাসীরা এখন বাংলাদেশে শরণার্থী I আমরা চাইবো বাংলাদেশ সরকার যেন তাদের সমস্ত নিরাপত্তার ব্যবস্থা করেন I সম্প্রতি নিউইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে ঘটে যাওয়াঅনাকাঙ্খিত সন্ত্রাসী কর্মকান্ডের তীব্র নিন্দা ও সমালোচনা করেন I তিনি আরো বলেন গত ১১ই ডিসেম্বর নিউইয়র্ক এর ম্যানহাটান টাইম স্কয়ারে এ আকায়েদুল্লাহ ‘র ঘটনা নিয়ে বিভিন্ন পত্রিকাও টেলিভশন যেভাবে সংবাদ পরিবেশন করছে তা বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এবং প্রবাসী বাঙালিরা ভীত সন্ত্রস্থ I তিনি প্রকৃত ঘটনা উদ্ঘাটনের জন্য জোর দাবি জানান আকায়েদ উল্লাহ’রঘটনা অন্যান্য ঘটনার মতো একটি সন্ত্রাসী ঘটনা I এর  জন্য কোনো দেশের সকলের প্রতি যেন অঙ্গুলি নির্দেশ না করা হয় Iদেশে বা প্রবাসে যখনি কোনো অনিয়ম ঘটে সেখানে ওয়ার্ল্ড হিউমান রাইটস ডিভেলপমেন্ট প্রতিবাদ জানায়, অধিকারের কথা বলে I

প্রধান অতিথি রাষ্ট্রদূত জনাব মাসুদ বিন মোমেন ওয়ার্ল্ড হিউমান রাইটস ডিভেলপমেন্ট’কে এ ধরণের সেমিনার আয়োজন করবার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন রোহিঙ্গা ক্রাইসিস  দ্বিপাক্ষিক বিষয়  হলেও এর সমাধানের জন্য জাতিসংঘ সহ বিশ্বের সকল নেতৃবৃন্দকে এগিয়ে আসতে হবে I

প্রধান অতিথি মাসুদ বিন মোমেন সকলকে একসাথে কাজ করবার অনুরোধ করেন I তিনি আরো জানান রোহিঙ্গ্যা ট্রাজেডি সমাধান একটি বা দুটি দেশের পক্ষে করা সম্ভব না I এর সমাধানের জন্য যেমন দরকার আন্তর্জাতিক শক্তি ও উন্নত দেশগুলোর সহযোগিতা ঠিক তেমনি দরকার দীর্ঘ সময়ের  I রাষ্ট্রদূত মোমেন রোহিংগাদের বর্তমান সমস্যাগুলো সকলের কাছে বিস্তারিত তথ্যসহ উপস্থাপন করেন যা সকলের  হৃদয় স্পর্শ করে I

কিনোট স্পিকার আদম ক্যারোল বলেন রোহিঙ্গারা নির্যাতিত নিপীড়িত I সেখানে পরিকল্পিত ভাবে জেনোসাইড হচ্ছে I পৃথিবীর নানা দেশের সংবাদ সংস্থা ও অবজারভার সংগঠনগুলো এর প্রমান পেয়েছে কিন্তু মায়ানমার সরকার তা শিকার করছে না I তিনি এর প্রতিকারের জন্য গোটা বিশ্বকে আশু ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেন I

আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি’র প্রেসিডেন্ট জনাব গোলাম মেরাজ বলেন’ আমরা এর প্রতিকার স্বরূপ আন্তর্জাতিক মহলে কাজ করে যাচ্ছি I

অনুষ্ঠানে বক্তব্য রাখেন এটর্নি মঈন চৌধুরী, নিউ ইয়র্ক ইন্সুরেন্স ব্রোকারেজ কোম্পানির প্রেসিডেন্ট শাহ নেওয়াজ, সৈয়দ খাজা উমায়ের হাসান, সৈয়দা উম্মে ফাতেমা, I

সেমিনার শেষে সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথি মাননীয় রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন’কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় I এর পর বিভিন্ন অঙ্গনে অবদান রাখার জন্য এটর্নি মেরি এস পনিস, রানো নেওয়াজ, মনি হোম কেয়ার, আসিফ বারি, সৈয়দ খাজা উমাইর হাসান ও সৈয়দা উম্মে ফাতেমাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয় I অনুষ্ঠান নৈশ ভোজ ও সভাপতি শাহ শহিদুল হকের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সমাপ্তি হয় I

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV