ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভলপমেন্ট ইউএসএ’র সেমিনার ১৪ ডিসেম্বর
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভলপমেন্ট ইউএসএ’র সেমিনার ১৪ ডিসেম্বর। সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তিতে উক্ত সেমিনারে সবাইকে আমন্ত্রণ জানিয়ে বলা হয়েছে, আমরা গভীর উদ্যোগের সঙ্গে লক্ষ করছি যে, মায়ানমারের বর্বর সরকার রোহিঙ্গা আরাকানবাসীদের উপর ইতিহাসের জঘন্যতম হত্যা, পাশবিক অত্যাচার, কোন কোন ক্ষেত্রে নারী ও শিশুদেরকে জীবন্ত অগ্নিদাহ করে নিজস্ব ভূমি থেকে বিতাড়িত করছে, যার ফলে আরাকানবাসীগণ ভিটা, মাটি ছেড়ে জীবন বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। আমরা এই হেন অমানবিক অত্যাচার এর বিরুদ্ধে দৃঢ় প্রতিবাদ করছি। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যেসহ নিউইয়র্কের বিভিন্ন স্থানে দিন দিন হেইট ক্রাইম বৃদ্ধি পেয়ে আসছে। তাছাড়া অভিবাসীদেরকে অনিয়মভাবে যুক্তরাষ্ট্র থেকে জোরপূর্বক বহিস্কার করা হচ্ছে। আমরা এই সকল অন্যায়ের বিরুদ্ধে আগামী ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৫ ঘটিকায় উড্সাইডস্থ গুলশান টেরেস অডিটোরিয়াম হলে প্রতিবাদ সভা এবং সেমিনার এর আয়োজন করছি।
ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভলপমেন্ট ইউএসএ কর্তৃক আয়োজিত উক্ত সেমিনারে মূলধারার রাজনৈতিক ব্যক্তিবর্গ, আইনজীবি, সমাজসেবক, ছাত্রছাত্রী, শিক্ষক, সাংবাদিক, মানবাধিকারকর্মী, লেখক, বুদ্ধিজীবিগণ তাদের সুচিহ্নিত মতামত প্রকাশ করবেন। তাছাড়া স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রয়েছে আলোচনা সভা।
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর