Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

ওয়াশিংটনে ফ্রেন্ডস এন্ড ফ্যামেলীর জমজমাট পিঠা উৎসব

অনলাইন ডেস্ক পঠিত: 171 বার

প্রকাশিত: January 30, 2017 | 1:19 PM

ওয়াশিংটন:‘শীতের পিঠা ভারি মিঠা’ এই স্লোগান নিয়ে ওয়াশিংটনে অনুষ্ঠিত হল ফ্রেন্ডস এন্ড ফ্যামেলীর ১২তম পিঠা উৎসব। গত ১২ বছর ধরেই শীতের পিঠা নিয়ে ওয়াশিংটন প্রবাসী বাংলাদেশীদের সামনে দেশীয় পিঠার মেলা নিয়ে হাজির হয়েছে জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফ্রেন্ডস এন্ড ফ্যামেলি। ২৮ জানুয়ারি শনিবার সন্ধ্যায় ভার্জিনিয়ার উডব্রীজ শহরের ফ্রিডম হাইস্কুল অডিটরিয়ামে ফ্রেন্ডস এন্ড ফ্যামেলীর দুই প্রধান কর্মকর্তা আবু রুমি ও আকাতার হোসেনের পরিচালনায় বসেছিল বাঙালির এই প্রানের মেলা শীতের পিঠা উৎসব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি মিশন চীফ মাহবুব হাসান সালেহ এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাজিনিয়া রাজ্যের ল্যুটানেন্ট গভর্নর প্রার্থী জিনি রুসো। সারা তানজিন তাম্মী ও লেখক সাংবাদিক শিব্বীর আহমেদ এর প্রানবন্ত উপস্থাপনা আর সুচনা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। অনুষ্ঠানের শুরুতেই পিঠা প্রতিযোগীতার বিচারকার্য শুরু করার জন্য বিচারকদের আমন্ত্রন জানানো হয়। অনুষ্ঠানে পিঠা প্রতিযোগীতার বিচারকার্য পরিচালনা করেন ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার, সাংবাদিক আবৃতিকার সরকার কবীর উদ্দীন ও ফারাহ নাজ হোসাইন। পিঠা প্রতিযোগীতায় বিজয়ী ও প্রথম নেয়াখালী পিঠা ঘর, দ্বিতীয় কুষ্টিয়া পিঠা ঘর ও তৃতীয় পুরস্কার জিতে নেয় কর্নার মাসালা ও রকমারী পিঠা ঘর। পিঠা প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মোশারফ হোসাইন দুলাল, মাইনুল ইসলাম মজুমদার তাপস, কাজী টি ইসলাম ও আবু হক। পিঠা উৎসবে নানা রকমের পিঠার ঢালী সাজিয়ে বসেছিল কর্নার মাসালা, কুষ্টিয়া পিঠা ঘর, বিক্রমপুর পিঠা ঘর, রকমারী পিঠা ঘর, নোয়াখালী পিঠা ঘর, জি-কাবাব, ফিরে দেখা পিঠা ঘর, তিন সখী পিঠা ঘর, ঝাল মুরি, মিরা পিঠা ঘর, ঝাল টক মিষ্টি পিঠা ঘর, বিসমিল্লাহ পিঠা ঘর ও পালকি পিঠা ঘর। এছাড়াও মেলায় বসেছিল শাড়ী চুড়ি গয়নাগাটি খেলনা সহ নানা দোকান। দোকানগুলো প্রায় মধ্যরাত পর্যন্ত ছিল দর্শকদের উপচে পড়া ভীড়। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সঙ্গীত করে আপসরা বনীক ও তার দল, শিমুল সরকার, মেট্র বাউল, রাভি আলম, সীমা খান, রাফি আলম, উৎপল বড়–য়া প্রমুখ। একক নৃত্য পরিবেশন করে ইশরাত জাহান নিশি। দলীয় নৃত্যে অংশ গ্রহন করে বাংলাদেশ বুড্ডিষ্ট কমিউনিটি। বনানী চৌধুরীর কোরিওগ্রাফীতে এই পর্বে অংশগ্রহন করে সুস্মিতা চৌধুরী ও অংকিতা বড়–য়া। এছাড়াও দলীয় নৃত্যে অংশগ্রহন করে মেরিল্যান্ড নৃত্যদল মঞ্জুরী নৃত্যালয়। শিল্পী রোজারীও পরিচালনা ও নির্দেশনায় এই পর্বে অংশগ্রহন করে পিটার, শেরিল, রিতি, সান্দ্রা, এলিজাবেথ, ও সমান্থা। নিলাচল ওয়াশিংটন ডিসি পরিবেশন করে দলীয় নৃত্য। অনুষ্ঠানের প্রধান আকর্ষন হিসাবে উপস্থিত ও সঙ্গীত পরিবেশন করেন দেশের এক সময়ের জনপ্রিয় শিল্পী শুভ্র দেব। শুভ্র দেব তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করে দর্শক শ্রোতাদের মুগ্ধ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি মিশন চীফ মাহবুব হাসান সালেহ প্রবাসের মাটিতে নিজ দেশের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে ফ্রেন্ডস এন্ড ফ্যামেলির দুই কর্মকর্তা আবু রুমি ও আকতার হোসাইনকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে ভাজিনিয়া রাজ্যের ল্যুটানেন্ট গভর্নর জিনি রুসো প্রবাসের মাটিতে নিজের দেশীয় সংস্কৃতির বিকাশে ফ্রেন্ডস এন্ড ফ্যামেলী আয়োজিত পিঠা উৎসবকে স্বাগত জানান এবং এর উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করেন। অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃতি করেন অনুষ্ঠানের প্রধান অতিথি যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি মিশন চীফ মাহবুব হাসান সালেহ এবং ফাহমিদা হোসাইন শম্পা। অনুষ্ঠানের সাউন্ড ব্যবস্থাপনায় ছিলেন রবিউল ইসলাম শিশির, লাইট ব্যবস্থপনায় আবু প্রান্তীক , কী-বোর্ড সৌমি, অক্টোপ্যাড নাফী, বেইজ গীটার তুর্ঘ, তবলা আশীষ বড়–য়া, ড্রাম রিচার্ড। টেবিল ব্যাবস্থাপনায় ও নিরাপত্তায় ছিলেন নুরুল আমীন নুরু, অনিক, বাপ্পী, ও আকিব। ফ্রেন্ডস এন্ড ফ্যামেলী আয়োজিত ১২তম পিঠা উৎসবের গ্র্যান্ড স্পন্সর ডাটা এন টেক’র শিরিন আকতার, গোল্ডেন স্পন্সর আমেরিকান ন্যাশনওয়াইড মর্টগেজ আবু হক, গো ঢাকা ডট কম, রোখসানা পারভিন ও গোলাম মোস্তফা, পারভিন পাটোয়ারী ও কবির পাটোয়ারী, অলষ্টেট ইন্সুরেন্স মোহাম্মদ আলী, হোম টাউন ইস হোটেল এন্ড রিসোর্ট বোরহান উদ্দীন আহমেদ, বোস ল ফার্ম সুদীপ বোস, ইউকসেল রিয়েলিটি মাসুদ আহসান, ই এন্ড আর ট্যাক্স স্যুলুশান কাজী টি ইসলাম, পার্টনার রিয়েল ষ্টেট রাজীব হক, বিএনআই রিয়েলিটি সালেহ ইয়াহিয়া, দেশী বাজার, কাবাব কিং, এবং ঘরের খবার। ফটোগ্রাফী মোমেন্টস ফটোগ্রাফীর রাজীব বড়–য়া, এন্থনী পিয়ুস গোমেজ ও বিপ্লব দত্ত। এছাড়া ছবিতে সহায়তা করেন কচি খান, কামরুল ইসলাম কামাল ও শামীম হায়দার। অনুষ্ঠান সফল করার জন্য রবিউল ইসলাম শিশির, হোটেল ব্যবসায়ী আনিস খান, ওয়াশিংটন বাংলা ডট কম, খবর ডট কম, আলাপন ইয়াহু গ্রুপ, খবর ইয়াহু গ্রুপ, আবেয়া ডিসি ইয়াহু গ্রুপ, বিসিসিডিআই ও বাই ইয়াহু গ্রুপকে ধন্যবাদ জানানো হয়। প্রতি বছরেই শীত আসে। সেই সাথে আসে শীতের পিঠা এবং পিঠা উৎসব। টাটকা চালের গুড়ি দিয়ে তৈরি করা নানা বাহারি পিঠা পুলি নিয়ে বাঙালিরা হাজির হয় পিঠা উৎসবে। আর এই পিঠার সেই পাগল করা মৌ মৌ গন্ধে ওয়াশিংটনে আয়োজিত পিঠা উৎসবে হাজির হয়েছিল বৃহত্তর ওয়াশিংটনের (ওয়াশিংটন ডিসি, মেরিল্যান্ড ও ভার্জিনিয়া) হাজারো বাঙালি। দেশে ধান তোলার মৌসুমে মাঠে মাঠে কৃষকের ধুম লেগে যায় ধান কেটে গোলায় ধান তোলার। পুরো বাংলাদেশের ধানকাটাকে কেন্দ্র করে গ্রাম থেকে গ্রামে ভাসে আনন্দের বন্যায়। ধান কাটা ও গোলায় ভরার এ উৎসবে থাকে পিঠার আমন্ত্রণ। শীতের সকালে খেজুর রসের স্বাদই আলাদা। সে রসে ভেজানো চিতই পিঠার ঘ্রাণ টানে পাড়ার মানুষকে। দেশের মানুষকে। দেশীয় শীতের পিঠার ঘ্রান এখন প্রবাসে বসবাসরত বাঙালিদেরকেও টেনে নিয়ে যায় প্রবাসের বিভিন্ন স্থানে আয়োজিত পিঠা উৎসবে। এনেছিল ওয়াশিংটনে ফ্রেন্ডস এন্ড ফ্যামেলি আয়োজিত পিঠা উৎসবেও। পরিবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে বৃহত্তর ওয়াশিংটনবাসী হাজির হয়েছিল ফ্রেন্ডস এন্ড ফ্যামেলীর এই পিঠা উৎসবে।পিঠা উৎসবের আয়োজক ও ফ্রেন্ডস এন্ড ফ্যামেলির পরিচালক আবু রুমি বলেন, পিঠা উৎসব নিয়ে ফ্রেন্ডস এন্ড ফ্যামেলী তার ১২তম আয়োজন সম্পন্ন করেছে। বাঙালি সংস্কৃতি ও সাংস্কৃতির বিকাশে ফ্রেন্ডস এন্ড ফ্যামেলী প্রতিষ্ঠার পর থেকেই নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও এটা চলমান থাকবে। তিনি বলেন, শীতের হিমে পিঠার স্বাদ বাঙালির আদি খাদ্য সংস্কৃতির অংশ। বাংলার চিরায়ত লোকজ খাদ্য সংস্কৃতিতে পিঠা-পায়েস একটি বিশেষ স্থান দখল করে আছে। প্রতিবছরই শীতকালে দেশজুড়ে পিঠা তৈরির ব্যস্ততা চোখে পড়ে। বিশেষ করে গ্রামাঞ্চলে বাড়িতে বাড়িতে ধুম পড়ে যায় পিঠা বানানোর। কুয়াশাচ্ছন্ন ভোর বা সন্ধ্যায় গাঁয়ের বধূরা চুলোর পাশে বসে পিঠা তৈরিতে কাটান ব্যস্ত সময়। গ্রাম বাংলার এই পিঠা বানানোর নান্দনিকতা প্রবাসের এই ব্যস্ত যান্ত্রিক জীবনে পাওয়া যাবে না, এটাই স্বাভাবিক। তবে ফ্রেন্ডস এন্ড ফ্যামেলীর এই শীতের পিঠা উৎসবের মধ্য দিয়ে দেশের সেই শীতের পিঠার সুবাস প্রবাসী মাটিতে ছড়িয়ে পড়বে এটাই আমাদের বিশ^াস। বিশেষ করে নতুন প্রজন্মের কাছে বাঙালীর কৃষ্টি ঐতিহ্য ও সংস্কৃতি ছড়িয়ে দিতেই আমরা ফ্রেন্ডস এন্ড ফ্যামেলীর মাধ্যমে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। পিঠা উৎসবের আয়োজক ও পরিচলাক আকতার হোসেন বলেন, শীতের মৌসুমে স্কুল ছুটি হয়ে যায়। মামা বাড়ি বেড়াতে যায় বাড়ির ছোট ছোট ছেলে মেয়েরা। গ্রামে গ্রামে পিঠার ধুম পড়ে যায়। এটা শাশ্বত বাংলার ছবি। বাঙালিরা চিরকালই অতিথি পরায়ণ। সামাজিক বন্ধনটিও শক্ত তাদের। কাউকে না বলে তারা খায় না। সবাই মিলে এক জায়গায় হবে। খাবে, আনন্দ করবে-সে আনন্দের ভাগ সবাই পাবে। এ জন্যই শীতে তাদের আয়োজন। বাঙালির ঐতিহ্যকে ধরে রাখার জন্য প্রতি বছরই ওয়াশিংটনে পিঠা উৎসব হয়ে থাকে। এবারও এর ব্যতিক্রম হয়নি। আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। বাংলা সংস্কৃতির বিকাশে বৃহত্তর ওয়াশিংটনে ফ্রেন্ডস এন্ড ফ্যামেলির কার্যক্রমকে সহযোগীতা করার জন্য সবাইকে ধন্যবাদ জানান। আগামী ২৯ এপ্রিল শনিবার ওয়াশিংটনে আবারো বসবে ফ্রেন্ডস এন্ড ফ্যামেলীর বাংলা নববর্ষ উৎসব ও বাউল মেলা। ওয়াশিংটন ডিসির ওপাড়ে পোটম্যাক নদীর পাড়ে ভার্জিনিয়ার আর্লিংটন শহরের গেটওয়ে পার্ক, ১৩০০ লী হাইওয়ে, আর্লিটন ভার্জিনিয়া ২২২০৯ এর সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে ফ্রেন্ডস এন্ড ফ্যামেলীর বাংলা নববর্ষ উৎসব ও বাউল মেলা। প্রায় মধ্যরাতে ফ্রেন্ডস এন্ড ফ্যামেলীর বাংলা নববর্ষ উৎসব ও বাউল মেলা আয়োজনের ঘোষনার মধ্য দিয়ে পিঠা উৎসবের সমাপ্তি ঘটে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV