ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস এবং আমেরিকান দূতাবাসের যৌথ উদ্যোগে ইমিগ্রান্ট বিষয়ক সেমিনার
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, ওয়াশিংটন: ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশস্থ আমেরিকান দূতাবাসের যৌথ উদ্যোগে ওয়াশিংটনে অনুষ্ঠিত হল ”ইমিগ্রান্ট ভিষা পদ্ধতি সহজীকরন” বিয়ষক সেমিনার। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দীন এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ওয়াশিংটস্থ বাংলাদেশ দূতাবাসের মিনিষ্টার কনস্যুলার শামসুল আলম চৌধুরী। অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশে নিযুক্ত আমেরিকার কন্সাল জেনারেল শ্যারন অ্যান ওয়েভার রিভেরা। আমেরিকার কন্সাল জেনারেল শ্যারন অ্যান ওয়েভার রিভেরা তার বক্তব্যে ইমিগ্রান্ট ভিসা সহজীকরন সংক্রান্ত নানা বিষয় যেমন স্পন্সরশীপ, পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট, ডাক্তারী পরীক্ষা, ছবি, ভিষা ফি ইত্যাদি নানা বিষয়ে সঠিক পদ্ধতি করনীয় বিষয়ে স্লাইডের মাধ্যমে উপস্থিত দর্শক শ্রোতাদের সামনে তুলে ধরেন। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য থেকে আগত প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ী কমিউনিটি নেতৃবৃন্দ, সাংবাদিক বুদ্ধিজীবী সহ বৃহত্তর ওয়াশিংটন প্রবাসী বাংলাদেশীরা অংশগ্রহন করেন। আমেরিকার কন্সাল জেনারেল শ্যারন অ্যান ওয়েভার রিভেরা তার মুল প্রবন্ধ উপস্থাপন শেষে প্রশ্নোত্তর পর্বে দর্শক শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।

শুভেচ্ছা বক্তব্যে রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট এ ধরনের একটি সেমিনার আয়োজনের জন্য বাংলাদেশ দূতাবাসের ভুঁয়সী প্রশংসা করেন। রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দীন প্রবাসীদেরকে বাংলাদেশের প্রতি তাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এগিয়ে আসার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বাংলাদেশস্থ আমেরিকান দূতাবাসের বিভিন্ন কর্মকর্তা ষ্টেট ডিপার্টমেনট এবং হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের কর্মকর্তা সহ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহন করেন। রাতের খাবারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!