Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

ওয়াশিংটনে বিসিসিডিআই বাংলাস্কুলের আনন্দ উদ্দীপনায় বিজয় মেলা ও পিঠা উৎসব

অনলাইন ডেস্ক পঠিত: 173 বার

প্রকাশিত: December 18, 2016 | 7:56 AM

ওয়াশিংটন: অত্যন্ত আনন্দ উদ্দীপনা আর স্কুলের ছাত্রছাত্রী ও তাদের পরিবারের সদস্যদের সম্মিলিত অংশগ্রহন ও পরিবেশনায় অনুষ্ঠিত হল বাংলাদেশ সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট ইন্ক (বিসিসিডিআই) বাংলাস্কুলের বিজয় মেলা ও পিঠা উৎসব। ১৭ ডিসেম্বর সন্ধ্যায় ভার্জিনিয়ার আনানডেলস্থ নোভা ক্যাম্পাস অডিটরিয়ামে বাংলাস্কুলের ছাত্রছাত্রীদের অংশগ্রহনে ”এসো আঁকি বিজয়ের রঙে” শীর্ষক বিশেষ চিত্রাংকন প্রতিযোগীতার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু করে বিসিসিডিআই পরিচালনা পর্ষদ।’ এরপর অনুষ্ঠানের মুল মঞ্চে বিসিসিডিআই সভাপতি সঞ্জয় বড়–য়ার শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় বিজয়ের মুল অনুষ্ঠান ও পিঠা উৎসব। শতরূপা বড়–য়ার গ্রন্থনা ও সারা তাম্মীর প্রানবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানের মুল মঞ্চে শুরু দেশাতœবোধক গানের দলীয় পরিবেশনা। একবার যেতে দেনা আমার ছোট্ট সোনার গাঁয়, এই পদ্মা এই মেঘনা, সবুজ সুনীল মাখা, আমার ভাইয়ের রক্তে রাঁঙ্গানো, কবিতা ”কাঁদতে আসিনি ফাঁসির দাবী নিয়ে এসেছি, জয় বাংলা বাংলার জয়, ও গঙ্গা নদীরে তোর বুকে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি, পুর্ব দিগন্তে সুর্য্য উঠেছে, কবিতা স্বাধীনতা তুমি, এক সাগরের রক্তের বিনিময়ে, ওগো বীর মুক্তিযোদ্ধা, বিজয় দেখেছিলাম, যে মটির বুকে ঘুমিয়ে আছে ইত্যাদি দেশাতœবোধক গান আর কবিতায় অংশগ্রহন করে নাসির চৌধুরী, জিনাত চৌধুরী, রুমানা সুমি চৌধুরী, সরকার কবির উদ্দীন, শামীম চৌধুরী, মুক্তা বড়–য়া, নাবিহা বৃষ্টি হাসান, উৎপল বড়–য়া, আতীয়া মাহজাবীন দিপক বড়–য়া প্রমুখ। এরপর বাংলাস্কুল নৃত্য ও গীত শাখার শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় ’সালাম সালাম হাজার সালাম”। এই পর্বে শিল্পীরা নাচ ও গানে গানে পরিবেশন করে আমরা সবাই বাঙালি, প্রতিদিন তোমায় দেখি সুর্যের আগে, রাঙামাটির রঙে চোখ জুড়ালো, সোনা সোনা লোকে বলে সোনা, সং অব বাংলাদেশ, আমার দেশের মত এমন দেশ, সেই রেইল লাইনের, সব কটা জানালা খুলে দাও না, আমার বাংলাদেশের একতারার সুর, সালাম সালাম হাজার সালাম, এবং মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। এই পর্বে অংশগ্রহন করে অবন্তী, আংকি, অপসরা, আনন্দী, রানীতা, আনিতা, অহনা, তাসনুভা, সুস্ময়, ফারজান, রিদিতা, শ্রেয়সী, বীজন, কৌশিক, প্রিয়াংকা বোস ও তার দল। অনুষ্ঠানে স্মৃতিসৌধ রেপ্লিকায় ফুল দিয়ে শ্রদ্ধা জানায় উপস্থিত প্রবাসী বাংলাদেশী এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া অনুষ্ঠানে র‌্যাফেল ড্র, পিঠা প্রতিযোগীতা বিজয়ী এবং চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV