Friday, 20 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

ওয়াশিংটনে অনলাইন নিউজ পোর্টাল বেঙ্গলি হেরল্ড’র যাত্রা শুরু

অনলাইন ডেস্ক পঠিত: 182 বার

প্রকাশিত: December 7, 2018 | 2:54 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, ওয়াশিংটন: অনুষ্ঠানের সরাসরি প্রশ্নোত্তর পর্বের পূর্বে “বেঙ্গলি হেরল্ড”-এর চেয়ারম্যান রেদোয়ান চৌধুরী “বেঙ্গলি হেরল্ড”-এর এথিক্যাল জার্নালিজমের ভূমিকার উপর সংক্ষিপ্ত আলোকপাত করে পোর্টালে বিভিন্ন তথ্য কোথায় কিভাবে সন্নিবেশিত করা হয়েছে, কোন কোন তথ্যভান্ডার পোর্টালটিতে স্থান পেয়েছে, কিভাবে বিভিন্ন তথ্য খুঁজে পাওয়া যাবে, কিভাবে ইমেল সাবস্ক্রিপশন করে নিয়মিত প্রকাশিত নতুন সংবাদ বা তথ্য ইমেইল-এ পাওয়া যাবে, সেসব বিষয়গুলোকে তুলে ধরে সবাইকে অবহিত করেন। এছাড়াও তার বক্তব্যে তিনি অসংখ্য অনলাইন নিউজ পোর্টালের মাঝে “বেঙ্গলি হেরল্ড” কিভাবে ভূমিকা ইতিবাচক ভূমিকা পালন করবে, তার উপর সংক্ষিপ্ত আলোকপাতসহ তিনি উল্লেখ করেন যে, পোর্টালের শুভ উদ্বোধন হলেও এখনও অনেক কাজ আমাদের চলমান এবং সবার সার্বিক সহযোগিতায় আগামীদিনগুলোতে “বেঙ্গলি হেরল্ড” দৃঢ় পায়ে এগিয়ে যাবে।
সরাসরি আলোচনা পর্বে সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল, বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষ নৈতিকতাভিত্তিক সাংবাদিকতা, সঠিক তথ্যভিত্তিক সাংবাদিকতার গুরুত্ব, সাংবাদিকতার অবজেক্টিভিটি, নাগরিক সাংবাদিকতা ও তার ভূমিকা, সংবাদমাধ্যম ও সংবাদের সামাজিক দায়িত্ব ও ভূমিকা, সাংবাদিকদের পেশভিত্তি অবস্থান ও দায়-দায়িত্ব এবং জবাবদিহিতা, তথ্য ব্যবসায়ে স্বার্থ সংশ্লিষ্ট মহলের আধিপত্য ও প্রভাব বিস্তার, নৈতিকতাভিত্তিক সাংবাদিকতা ও সাংবাদিকতায় ভারসাম্যতা, তথ্যের উৎস ও নির্ভরশীলতা, নৈতিকতাবিহীন সাংবাদিকতার নেতিবাচক প্রভাব, বৈশ্বিক বা আন্তর্জাতিক প্রেক্ষাপটে চলমান সংবাদ ভূমিকা, সংবাদপত্র মাধ্যমে সাহিত্য ও সমাজ সেবার সুযোগ ইত্যাদিসহ শ্রোতা-দর্শকদের সরাসরি প্রশ্নোত্তরের মাধ্যমে অত্যন্ত প্রানবন্ত ও তথ্যসমৃদ্ধ ছিল এই বিশেষ পর্বটি। সংবাদমাধ্যম এবং সংবাদ পরিবেশনার গুরুত্ব ও তাৎপর্য এবং সাংবাদিকদের ভূমিকা ও দায়িত্বের উপর বিস্তারিত আলোচনার সূত্র ধরে এটি ছিল একটি শিক্ষণীয় পরিবেশনা।

আলোচনাপর্ব শেষে সবাইকে ধন্যবাদ জানান এ্যন্থনী পিউস গোমেজ এবং নৈশভোজ পরিবেশনের মধ্য দিয়ে সমাপ্ত হয় শুভ উদ্বোধনী অনুষ্ঠানের এবং শুরু হলো ওয়াশিংটনভিত্তিক নতুন বাংলা অনলাইন নিউজ পোর্টাল- “বেঙ্গলি হেরল্ড”-এর শুভ যাত্রা।অনুষ্ঠানের সফল আয়োজনের জন্য যাদের কাছে “বেঙ্গলি হেরল্ড” বিশেষভাবে কৃতজ্ঞ, তার হলেন- জনাব ইকবাল বাহার চৌধুরী, সরকার কবিরুদ্দিন, আনিস আহমেদ, শতরুপা বড়ুয়া, শম্পা বণিক ও বাবুল বণিক, জুয়েল বড়ুয়া, মোমেন্টস মাল্টিমিডিয়া গ্রুপ- রাজিব বড়ুয়া, বিপ্লব দত্ত এবং শাওন রহমান, এনআরবি টিভি- আরিফ ইসলাম, রফিকুল ইসলাম আকাশ, আবু সরকার, পলাশ চৌধুরী এবং কাবাব কিং-এর মোহাম্মদ হুসেইন। এছাড়াও বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা- জনাব আনিস খানকে তার সার্বিক সহযোগিতার জন্য (মালিকঃ কমফোর্ট ইন)।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV