ওয়াশিংটনে অনলাইন নিউজ পোর্টাল বেঙ্গলি হেরল্ড’র যাত্রা শুরু
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, ওয়াশিংটন: অনুষ্ঠানের সরাসরি প্রশ্নোত্তর পর্বের পূর্বে “বেঙ্গলি হেরল্ড”-এর চেয়ারম্যান রেদোয়ান চৌধুরী “বেঙ্গলি হেরল্ড”-এর এথিক্যাল জার্নালিজমের ভূমিকার উপর সংক্ষিপ্ত আলোকপাত করে পোর্টালে বিভিন্ন তথ্য কোথায় কিভাবে সন্নিবেশিত করা হয়েছে, কোন কোন তথ্যভান্ডার পোর্টালটিতে স্থান পেয়েছে, কিভাবে বিভিন্ন তথ্য খুঁজে পাওয়া যাবে, কিভাবে ইমেল সাবস্ক্রিপশন করে নিয়মিত প্রকাশিত নতুন সংবাদ বা তথ্য ইমেইল-এ পাওয়া যাবে, সেসব বিষয়গুলোকে তুলে ধরে সবাইকে অবহিত করেন। এছাড়াও তার বক্তব্যে তিনি অসংখ্য অনলাইন নিউজ পোর্টালের মাঝে “বেঙ্গলি হেরল্ড” কিভাবে ভূমিকা ইতিবাচক ভূমিকা পালন করবে, তার উপর সংক্ষিপ্ত আলোকপাতসহ তিনি উল্লেখ করেন যে, পোর্টালের শুভ উদ্বোধন হলেও এখনও অনেক কাজ আমাদের চলমান এবং সবার সার্বিক সহযোগিতায় আগামীদিনগুলোতে “বেঙ্গলি হেরল্ড” দৃঢ় পায়ে এগিয়ে যাবে।
সরাসরি আলোচনা পর্বে সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল, বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষ নৈতিকতাভিত্তিক সাংবাদিকতা, সঠিক তথ্যভিত্তিক সাংবাদিকতার গুরুত্ব, সাংবাদিকতার অবজেক্টিভিটি, নাগরিক সাংবাদিকতা ও তার ভূমিকা, সংবাদমাধ্যম ও সংবাদের সামাজিক দায়িত্ব ও ভূমিকা, সাংবাদিকদের পেশভিত্তি অবস্থান ও দায়-দায়িত্ব এবং জবাবদিহিতা, তথ্য ব্যবসায়ে স্বার্থ সংশ্লিষ্ট মহলের আধিপত্য ও প্রভাব বিস্তার, নৈতিকতাভিত্তিক সাংবাদিকতা ও সাংবাদিকতায় ভারসাম্যতা, তথ্যের উৎস ও নির্ভরশীলতা, নৈতিকতাবিহীন সাংবাদিকতার নেতিবাচক প্রভাব, বৈশ্বিক বা আন্তর্জাতিক প্রেক্ষাপটে চলমান সংবাদ ভূমিকা, সংবাদপত্র মাধ্যমে সাহিত্য ও সমাজ সেবার সুযোগ ইত্যাদিসহ শ্রোতা-দর্শকদের সরাসরি প্রশ্নোত্তরের মাধ্যমে অত্যন্ত প্রানবন্ত ও তথ্যসমৃদ্ধ ছিল এই বিশেষ পর্বটি। সংবাদমাধ্যম এবং সংবাদ পরিবেশনার গুরুত্ব ও তাৎপর্য এবং সাংবাদিকদের ভূমিকা ও দায়িত্বের উপর বিস্তারিত আলোচনার সূত্র ধরে এটি ছিল একটি শিক্ষণীয় পরিবেশনা।

আলোচনাপর্ব শেষে সবাইকে ধন্যবাদ জানান এ্যন্থনী পিউস গোমেজ এবং নৈশভোজ পরিবেশনের মধ্য দিয়ে সমাপ্ত হয় শুভ উদ্বোধনী অনুষ্ঠানের এবং শুরু হলো ওয়াশিংটনভিত্তিক নতুন বাংলা অনলাইন নিউজ পোর্টাল- “বেঙ্গলি হেরল্ড”-এর শুভ যাত্রা।অনুষ্ঠানের সফল আয়োজনের জন্য যাদের কাছে “বেঙ্গলি হেরল্ড” বিশেষভাবে কৃতজ্ঞ, তার হলেন- জনাব ইকবাল বাহার চৌধুরী, সরকার কবিরুদ্দিন, আনিস আহমেদ, শতরুপা বড়ুয়া, শম্পা বণিক ও বাবুল বণিক, জুয়েল বড়ুয়া, মোমেন্টস মাল্টিমিডিয়া গ্রুপ- রাজিব বড়ুয়া, বিপ্লব দত্ত এবং শাওন রহমান, এনআরবি টিভি- আরিফ ইসলাম, রফিকুল ইসলাম আকাশ, আবু সরকার, পলাশ চৌধুরী এবং কাবাব কিং-এর মোহাম্মদ হুসেইন। এছাড়াও বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা- জনাব আনিস খানকে তার সার্বিক সহযোগিতার জন্য (মালিকঃ কমফোর্ট ইন)।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!