ওয়াশিংটনে ২৬ মার্চকে বাংলাদেশ দিবস ঘোষণা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন শহরের মেয়র মুরিয়েল বোসার ২৬ মার্চকে বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ সময় বৃহস্পতিবার দুপুর ১২টা ২২ মিনিটে দেয়া এক ফেসবুক পোস্টে এই তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
বুধবার সন্ধ্যায় স্বাধীনতা দিবস উদযাপনের সময় মুরিয়েল বোসারের পক্ষ থেকে এক প্রতিনিধি যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের দূত মোহাম্মদ জিয়াউদ্দিনকে আনুষ্ঠানিকভাবে তাদের সিদ্ধান্তের কথা জানান।
এক বিবৃতিতে মুরিয়েল বোসার বলেন, এদিন বাংলাদেশের মানুষ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব এবং মুক্তিযোদ্ধাদের বীরত্বের কথা শ্রদ্ধাভরে স্মরণ করে।
তিনি বলেন, মার্কিন স্বরাষ্ট্র দপ্তর ইতোমধ্যে বাংলাদেশকে গণতান্ত্রিক, সহনশীল, বহুত্ববাদী এবং মধ্যপন্থি জাতির দেশ হিসেবে বিশ্বের কাছে উল্লেখ করেছে।
ওয়াশিংটনের মেয়র বলেন, কলম্বিয়া জেলার বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে সাংস্কৃতিক বৈচিত্র্যে অবদান রাখছে বাংলাদেশ দূতাবাস।
এই বিশেষ দিনে বাংলাদেশ অ্যাম্বাসেডর ও জনগণকে স্বাগত জানিয়ে তিনি বলেন, আমি এখানে ২৬ মার্চকে বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করছি।
এর আগে, বাংলাদেশের স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া