Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

ওয়াশিংটনে ৩০তম ফোবানা সম্মেলন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সহ হাফ ডজন সিনেটর গভর্ণরের বাণী

অনলাইন ডেস্ক পঠিত: 16 বার

প্রকাশিত: August 1, 2016 | 5:57 PM

ওয়াশিংটন: আগামী সেপ্টেম্বর মাসের লেবার ডে উইকেন্ডে ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩০তম ফোবানা সম্মেলন। দীর্ঘদিন পর এই প্রথমবারের উত্তর আমেরিকায় একটি মাত্র ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনকে কেন্দ্র করে ইতিমধ্যেই ওয়াশিংটন প্রবাসে আনন্দ উল্লাস বয়ে বয়ে যাচ্ছে। ত্রিশ বছর আগে এই ওয়াশিংটনের মাটিতে ওয়াশিংটন প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে গঠিত হয়েছিল ফেডারেশন অব বাংলাদেশী এসোসিয়েশন ইন নর্থ আমেরিকা যা ফোবানা নামেই সর্বাধিক পরিচিত। ত্রিশ বছর পর একটি ঐক্যবদ্ধ ফোবানা সম্মেলন ওয়াশিংটন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সেপ্টেম্বর মাসের ২, ৩ ও ৪ তারিখ শুক্র, শনি ও রবিবার তিনদিনব্যাপী এই সম্মেলন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির অদুরে যুক্তরাষ্ট্রের সামরিক সদও দপ্তর পেন্টাগনের পাশেই পেন্টাগন শেরাটন হোটেল বলরুমে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ত্রিশতম ফোবানা সম্মেলন। এই সম্মেলন উপলক্ষে গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সহ প্রায় অর্ধ ডজন গভর্ণর সিনেটর শুভেচ্ছা বাণী দিয়েছেন। উল্লেখযোগ্য মুলধারার নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন ভার্জিনিয়া রাজ্যেল সিনেটর মার্ক ওয়ার্নার, গভর্ণর টেরী ম্যাকলফি, ভার্জিনিয়া, ফ্লোরিডা রাজ্যেও সিনেটর বিল নেলসন, সিনেটর মার্ক রুবিও, ফ্লোরিডা, আর্লিংটন, ভার্জিনিয়া চীফ অব পুলিশ প্রমুখ। বরাবরের মতো এবারের সম্মেলনেও বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হবে। সম্মেলনে প্রথমবারের মত ফোবানা বাংলাদেশ প্যারেডের আয়োজন করা হয়েছে। এই প্যারেডের মধ্য দিয়ে বাংলা আর বাঙালির ইতিহাস ঐতিহ্য তুলে ধরা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বার্তায় বলেন, ফোবানা বিগত ৩০ বছর ধরে বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্য এবং মুক্তি সংগ্রামের ইতিহাস উপস্থাপন করছে বলে আমি আনন্দিত। ‘প্রতিবছরই সবার মাঝে বাংলাদেশি ইতিহাস-ঐতিহ্য ছড়িয়ে দিতে ফোবানা এ সম্মেলনের আয়োজন করে থাকে। এখানে শিক্ষা, সংস্কৃতি, বৈজ্ঞানিক ও সামাজিক কার্যক্রমে তরুণদের উৎসাহিত করা হয়। অনুপ্রেরণা যোগানো হয় দাতব্য কার্যক্রমে। এছাড়া বাংলাদেশের সঙ্গে উত্তর আমেরিকার বাণিজ্যিক সহযোগিতা বাড়ানোর নানা দিকও সম্মেলনে উপস্থাপিত হয়।’প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, ফোবানা উত্তর আমেরিকায় তাদের এ কার্যক্রম চালিয়ে যাবে এবং বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বলতর করবে।

যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট বারাক ওবামা তার বার্তায় বলেন, ফোবানার মতো সংগঠনগুলো আমেরিকারর সমৃদ্ধ ইতিহাস উদযাপনে সহযোগিতা করছে। সংগঠনগুলোর কার্যক্রম ব্যক্তিকে তার শেকড়ের বাঁধনে বেঁধে রাখে।বাংলাদেশের সঙ্গে উত্তর আমেরিকার বাণিজ্যসহ নানা ক্ষেত্রে সহযোগিতামূলক সম্পর্ক দৃঢ়তর করার লক্ষ্যে গঠিত ফোবানা বিগত ৩০ বছর ধরে এ সম্মেলন করে আসছে। সম্মেলনে এই প্রথমবারের মত বাংলাদেশী ইঞ্জিনিয়ার্স এবং আর্কিটেক্টদের সংগঠন ”আবেয়া” সাইন্স ফেয়ার ও সেমিনারের আয়োজন করছে। সম্মেলনের দ্বিতীয় ও তৃতীয় দিনে ঢাকা বিশ^বিদ্যালয় এলামনাই এবং চট্টগ্রাম বিশ^বিদ্যালয় এলামনাইদের পূর্ণমিলনী অনুষ্ঠিত হবে যা ফোবানার ইতিহাসে এই প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনে বাংলাদেশ এসোসিয়েশন আমেরিকা ইনক এর উদ্যোগে অনুষ্ঠিত হবে শিশু কিশোর ট্যালেন্ট শো প্রতিযোগীতা। এছাড়াও কাব্য জলসা, চলচ্চিত্র প্রদর্শনী, চিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার সহ নানা আয়োজন সম্পন্ন করা হয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV