ওয়াশিংটন ও অন্যান্য দেশে হামলার হুমকি
নতুন এক ভিডিওতে আইএস বিরোধী অভিযানের জোট রাষ্ট্রগুলো ও ওয়াশিংটনে হামলার চালানোর হুঁশিয়ারি দিয়েছে আইএস। প্রকাশিত এক ভিডিওতে এ হুমকি দেয়া হয়েছে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। খবরে বলা হয়, সিরিয়ায় আইএস বিরোধী বিমান হামলায় যোগ দেয়া দেশগুলোকেও ফ্রান্সের মতো পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দেয়া হয়। ভিডিওবার্তায় হুঁশিয়ারি দিয়ে বলা হয়, ‘ক্রসেডার অভিযানে যেসব রাষ্ট্র অংশগ্রহণ করছে তাদের উদ্দেশে আমরা বলতে চাই, খোদার কসম ফ্রান্সের মতো তোমাদেরও দিন আসবে। ফ্রান্সের কেন্দ্রবিন্দু প্যারিসে আমরা যেভাবে হামলা চালিয়েছি, আমরা শপথ করছি সেভাবে আমেরিকা ও এর কেন্দ্র ওয়াশিংটনে হামলা চালাবো।’ তবে তাৎক্ষণিকভাবে ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয় নি বলে খবরে উল্লেখ করা হয়। মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া