Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

ওয়াশিংটন ডিসিতে “আইভিএলপি” কর্মসূচিতে অংশ নিয়েছেন সিলেটের অধ্যাপক প্রণবকান্তি দেব

অনলাইন ডেস্ক পঠিত: 89 বার

প্রকাশিত: March 23, 2018 | 3:45 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রফেশনাল একসচেঞ্জ প্রোগ্রাম ইন্টারন্যাশনাল ভিজিটরস লীডারশীপ কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রণবকান্তি দেব। তিনি সিলেট ইন্টারন্যশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক, লেখক ও সংগঠক।

আইভিএলপি প্রোগ্রামের আওতায় একাডেমিক কম্যুনিটি বিভাগে ‘আমেরিকান ল্যাঙ্গুয়েজ এন্ড মাল্টিকালচারাল ডাইভারসিটি’ শীর্ষক ক্যাটাগরিতে তিনি মনোনীত হয়ে এ কর্মসূচীতে অংশ নিয়েছেন। গত ১৭ মার্চ ওয়াশিংটন ডিসিতে তিন সপ্তাহব্যাপী এ কর্মসূচীর  উদ্বোধন হয়েছে। এরপর শিকাগো, হান্টসবিল ও বোস্টন শহরে অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচীতে তিনি অংশ নেবেন।

আগামী ৩০ মার্চ শিকাগোতে অনুষ্ঠিতব্য ইংরেজি ভাষা শিক্ষকদের পৃথিবীর সর্ববৃহৎ সম্মেলন “টিসল কনভেনশেন ২০১৮” তে তিনি তার গবেষণাপত্র উপস্থাপন করবেন। এছাড়া ২৯ মার্চ যুক্তরাষ্ট্রের ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম অফিসের আয়োজনে ইংরেজি ভাষা চর্চার নানা দিক ও অভিজ্ঞতা নিয়ে দক্ষিণ এশিয়ো আঞ্চলিক পর্বেও প্রণবকান্তি দেব তার উপস্থাপনা উপন্থাপন করবেন। ইতোমধ্যে দুটি উপস্থাপনাই আয়োজক কর্তৃপক্ষ কর্তৃক গৃহিত হয়েছে।

কর্মসুচী চলাকালিন সময়ে তিনি আমেরিকার শিক্ষা, গবেষণা ও সংস্কৃতির উপর বিভিন্ন সভায় অংশ নেবেন। এর পাশাপাশি যুক্তাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ইংরেজি শিক্ষা প্রতিষ্ঠান, পৃথিবী বিখ্যাত ‘লাইব্রেরী অব কংগ্রেস’, ন্যাশনাল মিউজিয়াম অব আমেরিকান হিস্টরি, ন্যাশনাল মিউজিয়াম অব আফ্রিকান-আমেরিকান হিস্টরি এন্ড কালচার প্রভৃতি ঐতিহাসিক স্থান পরিদর্শন ও তার উল্লেখযোগ্য কর্মসূচী। প্রণকান্তি দেব জানান বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনের সময় বিভিন্ন সেমিনার ও গোল টেবিল বৈঠকে তিনি অংশ নেবেন। যুক্তরাষ্ট্র সরকার তার এর প্রোগ্রামের সমস্ত ব্যায়ভার বহন সহ সংশ্লিষ্ট ভাতাদি প্রদান করবে। প্রণবকান্তিদেব বলেন, “নিজের চোখে দেখা আর টেলিভিশন-ইন্টারনেটে দেখা এক নয়। সফরের সকল অভিজ্ঞতা বাংলাদেশের শিক্ষা-সমাজ ও সংস্কৃতি অঙ্গনে কাজে লাগাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, প্রণবকান্তি দেব শিক্ষকতার পাশাপাশি সিলেটের বিভিন্ন সাহিত্য ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জাড়িত রয়েছেন। তাঁরই ধারণা ও কর্ম পরিকল্পনায় জীবনমান উন্নয়ন প্রয়াসী ‘ইনোভেটর’ এর উদ্যেগে গত এক যুগ ধরে মুক্তিযুদ্ধের বইপড়া উৎসব পরিচালিত হয়ে আসছে। এছাড়াও ইতোমধ্যে তার ৮টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। ইতোপূর্বে তিনি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ভারত ও নেপালে বেশ কিছুু সেমিনারে অংশ নিয়েছেন।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV