Wednesday, 28 October 2026 |
শিরোনাম
Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে দেহের মেহরাবে অনন্তের দীপ
সব ক্যাটাগরি

ওয়েবসাইটে না ঢুকেই তথ্যপ্রাপ্তি!

অনলাইন ডেস্ক পঠিত: 26 বার

প্রকাশিত: January 26, 2014 | 10:24 PM

গুগল নলেজ গ্রাফগুগল নলেজ গ্রাফতথ্য পাওয়া যাবে ওয়েবসাইটে না ঢুকেই। তথ্য খোঁজার সুবিধাকে আরও সহজ করতে এবার এ সুবিধা পাওয়া যাবে। ব্যবহারকারীদের জন্য এ সুবিধা নিয়ে আসছে বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগল।
এ সুবিধাটি চালু করতে সর্বশেষ হালনাগাদ হিসেবে তথ্য খোঁজার ক্ষেত্রে আসছে বিশেষ কিছু পরিবর্তন। এর আগে গত বছর গুগলের নলেজ গ্রাফ প্রকল্প নামে একটি সেবা চালু হয়। এ প্রকল্পের মাধ্যমে ব্যবহারকারীদের গুগলের প্রতি আকৃষ্ট করা গেছে। এ গ্রাফ প্রকল্প চালুর ফলে কোনো বিষয়ে তথ্য খুঁজলে সেটি সার্চ ইঞ্জিনের ডান পাশে দেখা যায়। এতে দরকার তথ্যগুলো গুগলেই পেয়ে যান ব্যবহারকারীরা। এ সুবিধাটি আরও বিস্তৃত করে তথ্য খুঁজলে সেখানেই যাতে ওয়েবসাইটের প্রয়োজনীয় তথ্য পাওয়া যায়, সে সুবিধা করার ব্যাপারে কাজ চলছে বলে জানা গেছে। নতুন এই সুবিধার ফলে গুগলে অনুসন্ধান ফলাফলে কোনো একটি ওয়েবসাইটে প্রবেশের আগেই ওই ওয়েবসাইট-সম্পর্কিত সংক্ষিপ্ত তথ্য প্রদর্শিত হবে।
নতুন এ সুবিধার ফলে আগের মতোই গুগলে অনুসন্ধান ফলাফলে পাওয়া মূল প্রত্যাশিত তথ্য কিংবা ওয়েবসাইটের নাম ও লিংক বিশেষ রঙে দেখা যাবে। তার নিচেই সবুজ রঙে থাকবে সংশ্লিষ্ট ওয়েবসাইটের নাম। এরপর ধূসর রঙে ওয়েবসাইটের নাম দেখানো হবে, যেখানে ওই সাইট সম্পর্কে তথ্য ছোট করে তুলে ধরা হবে ব্যবহারকারীদের জন্য। এর ফলে ব্যবহারকারীর সেই ওয়েবসাইট সম্পর্কে কোনো তথ্য জানা না থাকলেও তিনি মূল অনুসন্ধান ফলাফল থেকেই তা জেনে নিতে পারবেন। এ জন্য ব্যবহারকারীকে মূল ওয়েবসাইটে ঢুকতে হবে না। 
—গুগল ইনসাইড সার্চ ব্লগ অবলম্বনে কাজী আলম/প্রথম আলো 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ