কংগ্রেসওমেন ইভেট ক্লার্ক এর সাথে এটর্নী মঈন চৌধুরীর সাক্ষাত, প্রেসিডেন্ট ওবামার ইমিগ্রেশন বিষয়ে নির্বাহী আদেশ প্রত্যাখান হওয়ায় কংগ্রেসওমেনের দু:খ প্রকাশ
যুক্তরাষ্ট্রের কংগ্রেসওমেন ইভেট ক্লার্ক এর সাথে সাউথ এশিয়ান ডেমক্রেটিক এলাইন্স এর মুখপাত্র, এক্সিডেন্ট কেইসেস ও ইমিগ্রেশন বিষয়ে অভিজ্ঞ যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের এটর্নী এট ল’ মঈন চৌধুরী গত ২৮ জুন মঙ্গলবার, বিকাল ৪ ঘটিকায় এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এটর্নী মঈন চৌধুরীর সাথে আরও উপস্থিত ছিলেন নীলা তালুকদার ও মহোম্মদ উল্লাহ। উক্ত আলোচনায় সাউথ এশিয়ানদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা হয়। আসন্ন প্রেসিডেনসিয়াল নির্বাচনে হিলারী ক্লিনটন এর সমর্থনে সবাই যার যার অবস্থান থেকে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন। সম্প্রতি যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্ট কর্তৃক প্রেসিডেন্ট ওবামার ইমিগ্রেশন বিষয়ে নির্বাহী আদেশ প্রত্যাখান হওয়ায় কংগ্রেসওমেন দু:খ প্রকাশ করেন এবং ভবিষ্যতে ডেমক্রেট নিয়ন্ত্রিত কংগ্রেস এ ইমিগ্রেন্টদের জন্য নতুন আইন পাশ করতে চেষ্টা করবেন বলে আশা প্রকাশ করেন।
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া