কক্সবাজার এসোসিয়েশন অব নর্থ আমেরিকার অভিষেক ২৯ মে
নিউইয়র্ক:কক্সবাজার এসোসিয়েশন অব নর্থ আমেরিকা’র অভিষেক, মেজবান এবং সাংস্কৃতিক সন্ধ্যা ২৯ মে জ্যাকসন হাইটসের নান্দুসে অনুষ্ঠিত হবে। ওই দিন সন্ধ্যা ৬ টায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। গত ১ মে রবিবার জ্যাকসন হাইটসের ইত্যাদি রেষ্ট্রুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনের সভাপতি নওশের রহমান। তিনি বলেন, সংগঠনের অভিষেক, মেজবান এবং সাংস্কৃতিক সন্ধ্যার এ জমকালো আয়োজন সফল করার জন্য আমরা নানামুখী উদ্যোগ গ্রহণ করেছি। কক্সবাজার জেলার নানামুখী উন্নয়ন কর্মকান্ডে আমাদের সংগঠন সবসময় কাজ করে যাবে।
নওশের রহমান আরো বলেন, দুটি লক্ষে আমাদের সংগঠনের অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এরমধ্যে একটি হচ্ছে কক্সবাজারের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেয়া। অভিষেকের দিনই শিক্ষার্থীদের বৃত্তি দেয়ার লক্ষে ফান্ড রেজিং করা হবে। এবং অপরটি হচ্ছে ‘লেটস কানেক্ট বাংলাদেশ’ নামক একটি প্রকল্প হাতে নেয়া হবে। আর এসব উদ্যোগ ও প্রকল্প সফল করতে সকলের সহযোগীতা চান সংগঠনের সভাপতি।
“লেটস কানেক্ট বাংলাদেশ”প্রকল্পের কাজ কি এমন প্রশ্নের জবাবে নওশের বলেন, এ প্রকল্পের মাধ্যমে দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রী, ক্ষুদ্র ব্যবসাী ও কৃষকদের জন্য ইন্টারনেট জোন করা হবে। যার মাধ্যমে বাংলাদেশসহ বর্হিবিশ্বের সকল খাতের খোঁজ-খবর নেয়া এবং টেলি যোগাযোগ ব্যবস্থা সহজতর হবে। এছাড়াও চিকিৎসা, শিক্ষা, স্বাস্থ্য সেবা, কৃষি পণ্যের বাজার দর থেকে শুরু করে নানবিধ আধুনিক প্রযুক্তির সুফল পাবে তারা।
মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার লক্ষে ফান্ড রেজিং প্রসঙ্গে বৃত্তি তহবিলের দায়িত্বে থাকা ও সংগঠনের সহ সভাপতি জহিরুল ইসলাম জানান, অভিষেক অনুষ্ঠানের দিনই ১০,০০০,০০ (দশ লক্ষ) টাকা তহবিল সংগ্রহ হবে বলে আমরা আশাবাদী। পর্যায়ক্রমে আগামী পাঁচ বছরের মধ্যে বৃত্তি তহবিল এর অর্থ ১,০০,০০০,০০ (এক কোটি) টাকায় পৌচ্ছানোর লক্ষমাত্রা আমরা নির্ধারণ করেছি।
এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনের সাধারন সম্পাদক আকতার হোসেন। তিনি জানান, ওই দিন আমাদের প্রাণপ্রিয় সংগঠন ‘কক্সবাজার এসোসিয়েশন অব নর্থ আমেরিকা’এর অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন, নিউইয়র্ক কনসাল জেনারেল শামীম আহসান, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের এবং কংগ্রেস ওম্যান গ্রেস মেং। সংবাদ সম্মেলনে উপদেষ্টা ব্যারিষ্টার ইশরাত শামী বাংলাদেশে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি কার্যক্রমে তার অতীত অভিজ্ঞতা তুলে ধরেন।
উপদেষ্টা মন্ডলীর চেয়ারম্যান আল জুবায়ের বলেন, যেহেতু আমি বছরের বেশির সময়ই বাংলাদেশে থাকি সেহেতু কক্সবাজারের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদানের কার্যক্রম বাংলাদেশ প্রান্তে থেকেই যতদূর সহযোগীতা করা সম্ভব তা করব।
অনুষ্ঠানটি সফল করার জন্য আমেরিকায় বসবাসরত কক্সবাজার জেলাবাসীর প্রতি সার্বিক সহযোগীতা চান অভিষেক কমিটির আহবায়ক মনসুর আলম এবং ট্রাস্টি কমিটির চেয়ারম্যান সরওয়ার জামান সিপিএ।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি শেখ আয়াছ, যুগ্ন সম্পাদক ও অভিষেক কমিটির সদস্য সচিব মিজবাহ উদ্দিন, যুগ্ন সম্পাদক রফিক উল্লাহ রনি, কোষাধ্যক্ষ নজরুল ইসলাম, প্রচার সম্পাদক শওকত ওসমান, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ইরফানুল হক, সদস্য ইকবাল হোসেন, শাহাব উদ্দিন সাগর প্রমুখ।
সর্বশেষ সংবাদ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!