কটিয়াদিনিউজ ডটকম সম্পাদকের ফুফু শিক্ষাবিদ রাবেয়ার প্রয়ানে প্রবাসীদের শোক
হাকিকুল ইসলাম খোকন : কটিয়াদিনিউজ ডটকম সম্পাদক আয়েশা আক্তার রুবি’র ফুফু নন্দিত সাহিত্যিক ও শিল্পতরু প্রকাশনা সংস্থার প্রতিষ্ঠাতা প্রয়াত আবিদ আজাদ-এর মাতা বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাবিদ রাবেয়া বেগম (৮৩) গত ৮ জুন শুক্রবার ভোর তিনটায় বার্ধক্য জনিত কারনে ঢাকায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহীৃৃ……রাজেউন)। মৃত্যুকালে তিনি ৩ পুত্র, ৬ কন্যা, একমাত্র ভাই শিক্ষাবিদ মোস্তফা আলম ও নাতী-নাতনীসহ অসংখ্যাক গুনগ্রাহী রেখে গেছেন।
প্রয়াত রাবেয়া বেগমের এর প্রয়াণে যুক্তরাষ্ট্র প্রবাসী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাং¯কৃতিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন আমেরিকা-বাংলাদেশ এলাইন্সের প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম এ সালাম, যুক্তরাষ্ট্র সোহরাওয়ার্দী স¥ৃতি পরিষদের সভাপতি শিশু সাহিত্যিক হাসানুর রহমান ও সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, নিউইংল্যান্ড আওয়ামী লীগের সভাপতি ওসমান গণি ও সাধারণ সম্পাদক সুহাস বড়ুয়া, সেন্ট্রাল ফ্লোরিডা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুর রহামন মিলন ও সাধারণ সম্পাদক আলো আহমেদ, আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন সভাপতি সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ও সাধারণ সম্পাদক হেলাল মাহমুদ, বোস্টনবাংলানিউজ ডটকম সহযোগী সম্পাদক বিশ্বজিৎ সাহা ও নাসিম পারভীন, ইউএসএ বাংলানিউজ এর সম্পাদক আবু সাঈদ রতন, কবি ও সঙ্গীত শিল্পী শামীমআরা আফিয়া, কবি আব্দুল আজিজ, ফিরোজ মাহমুদ ও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি হাজী আনোয়ার হোসেন লিটন ও সাধারণ সম্পাদক শামসুউদ্দিন আহমেদ শামীম এবং জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ যক্তরাষ্ট্র শাখা সিনিয়র সহ সভাপতি দেওয়ান শাহেদ চেীধুরী ও সাধারান সম্পাদক নূরে আলম জিকু প্রমুখ। উল্লেখ্য, প্রয়াত রাবেয়া বেগমকে একইদিন ঢাকা থেকে কিশোরগঞ্জের চিকনিরচরে নামাজের জানাজা শেষে স্বামীর সমাধীর পাশে সমাহিত করা হয়।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ