Saturday, 20 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

কঠিন সময়ে প্রবেশ করছে যুক্তরাষ্ট্র : সাবেক সিনেটরদের বিবৃতি

অনলাইন ডেস্ক পঠিত: 13 বার

প্রকাশিত: December 11, 2018 | 9:14 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক :  কঠিন সময়ে প্রবেশ করতে চলেছে যুক্তরাষ্ট্র। সিনেটের বর্তমান ও ভবিষ্যৎ সদস্যদের এ বিষয়ে সতর্ক করেছেন ডেমোক্রেট ও রিপাবলিকান দলের ৪৪ সাবেক সিনেটর। সোমবার প্রকাশিত এক বিবৃতিতে তারা এ উদ্বেগের কথা জানান। একইসঙ্গে, রাজনৈতিক আদর্শ যাই হোক না কেনো যুক্তরাষ্ট্রের গণতন্ত্র রক্ষার্থে ও জাতীয় স্বার্থে সবাইকে এক হয়ে কাজ করার আহবানও জানিয়েছেন তারা। এ খবর দিয়েছে পলিটিকো। বিবৃতিতে বলা হয়, রবার্ট মুয়েলারের তদন্ত প্রায় শেষ দিকে এবং প্রেসিডেন্ট ও তার সরকারের বিষয়ে নতুন করে তদন্ত শুরু হচ্ছে। দুটি ঘটনাই এমন একটি সময় ঘটতে চলেছে যখন আঞ্চলিক সংঘর্ষগুলো উত্তপ্ত হয়ে উঠেছে এবং বৈশ্বিক শক্তিগুলো যুক্তরাষ্ট্রের নিরাপত্তা, অর্থনীতি ও ভুরাজনৈতিক স্থিতিশীলতা ধ্বংস করতে চাইছে। 

সিনেটররা বলেন, যুক্তরাষ্ট্র ইতিহাসের অন্যান্য গুরুত্বপূর্ন ঐতিহাসিক মুহূর্তগুলোর মত একটি সময়ে উপনিত হয়েছে।
আমরা এমন একটি সময়ে রয়েছি যেখানে গণতন্ত্রের মূলনীতি ও জাতীয় নিরাপত্তা সংকটের মুখে রয়েছে। এমতাবস্থায় প্রতিষ্ঠানগুলোর স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা ও আইনের শ্বাসন নিশ্চিত করতে হবে। সাবেক এই সিনেটরদের মধ্যে ৩২ জন ডেমোক্রেট, ১০ জন রিপাবলিকানস ও ২ জন স্বতন্ত্র। তারা আসন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় উভয় দলকে এক হয়ে কাজ করার পরামর্শ দেন। বিবৃতিতে সাবেক সিনেটররা বলেন, আমাদের সময় কংগ্রেসে আমরা ছিলাম মিত্রের মত। কখনো হয়ত বিরোধী ছিলাম কিন্তু কখনো শত্রু ছিলাম না। ইতিহাসে যখনই যুক্তরাষ্ট্র সাংবিধানিক সংকটে পরেছে সিনেট সেখান থেকে দেশকে রক্ষা করেছে। আজকে আবারও সেই একই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV