Sunday, 1 November 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

বঙ্গবন্ধু হত্যার ক্ষেত্র তৈরী করেছিল জাসদ : যুক্তরাষ্ট্র জাসদের আলোচনা সভায় ড. সিদ্দিক

অনলাইন ডেস্ক পঠিত: 200 বার

প্রকাশিত: November 9, 2017 | 3:10 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ’র প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেছেন, কতিপয় গর্দভ ছাত্রলীগ নেতার কারণে জাসদের সৃষ্টি হয়। জাসদ সৃষ্টি না হলে বঙ্গবন্ধুর এভাবে মৃত্যু হতো না। বঙ্গবন্ধু হত্যার ক্ষেত্র তৈরী করেছিল জাসদ। বঙ্গবন্ধু জীবিত থাকলে বাংলাদেশ আজ সিঙ্গাপুরের মতো উন্নত রাষ্ট্রে পরিণত হতো।
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী, ৭ নভেম্বর সিপাহী জনতার অভ্যুত্থান,সমাজতান্ত্রিক বিপ্লবের শতবর্ষ পূর্তি উপলক্ষে নিউইয়র্কে আলোচনা সভার আয়োজন করে দলটির যুক্তরাষ্ট্র শাখা। জ্যাকসন হাইটসে মামুন’স টিউটোরিয়ালে গত ৫ নভেম্বর আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান।যুক্তরাষ্ট্র জাসদের সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরে আলম জিকুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ বসারত আলী, শামসুদ্দিন আজাদ, আবুল কাশেম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাবেক সাধারণ সম্পাদক এম এ সালাম, জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার ভারপ্রাপ্ত সভাপতি হাজী আবদুর রহমান, সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু, প্রবীণ জাসদ নেতা এডভোকেট মুজিবুর রহমান, শামসুল আনোয়ার মুকুল ও আওয়ামীলীগ নেতা খান শওকত।অনুষ্ঠানে অতিথিরা ছাড়াও বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান, জাসদ নেতা আজিজুর রহমান বুরহান, জ্যুতির্ময় দত্ত নিশু, আবুল ফজল লিটন, ফায়েক আহমেদ, শাহিনূর কোরেশি, শওকত ওসমান হিরু, শরিফুল হক মঞ্জু, শহিদুল ইসলাম, যুবলীগ নেতা হুমায়ুন চৌধুরী, নান্টু মিয়া, জাপা নেতা ইঞ্জিনিয়ার মহসীন প্রমুখ।
ড. সিদ্দিকুর রহমান আরো বলেন, তখনকার জাসদের ভুল সিদ্ধানের জন্য বঙ্গবন্ধুসহ অনেক মেধাবী ছাত্র নেতাকে হারাতে হয়েছে। বর্তমানে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে জাসদ বাংলাদেশের বিস্ময়কর উন্নতিতে ভূমিকা রাখছে। বাংলাদেশ ইতোমধ্যে নি¤œমধ্যম আয়ের দেশে রূপান্তরীত হয়েছে। আগামী ২০২১ এ মধ্যম আয়ের দেশ ও ২০৪১ এ উন্নত দেশে পরিণত হবে।
বক্তারা বলেন, দেশে জঙ্গিবাদ, সন্ত্রাস দমন এবং বৈষম্য-দারিদ্র্যমুক্ত সমাজ প্রতিষ্ঠায় জাসদের প্রয়োজন। অসাম্প্রদায়িক রাজনীতি প্রতিষ্ঠা, গণতন্ত্র কায়েম ও বৈষম্য দূর করার সংগ্রামে রয়েছে জাসদের অগ্রণী ভূমিকা। রাজাকার মুক্ত মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গঠন করতে জাসদের দরকার।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ