কত বড় হতে পারে জাহাজ : দৈর্ঘ্য ৪০০ মিটার, প্রস্থ ৫৯ মিটার, উচ্চতা ৭৩ মিটার!
বিশ্বের কনটেইনারবাহী জাহাজের আকার বড় হচ্ছে। তবে কতটা বড় হচ্ছে, তার বিবরণ দিলে বিষয়টা বিস্ময়ের মনে হতে পারে। বলা হচ্ছে, এশিয়ায় যে পরিমাণ পণ্য উৎপাদিত হয় এবং ইউরোপ ও যুক্তরাষ্ট্রে যে পরিমাণ পণ্য ভোগ করা হয়, তার বড় একটা অংশ নির্মিতব্য ‘ট্রিপল ই’ জাহাজে আনা-নেওয়া করা সম্ভব হতে পারে। ট্রিপল ই জাহাজের নির্মাতাপ্রতিষ্ঠান ডেনমার্কের মারসক লাইন। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আইভিন্ড কোল্ডিং জানান, প্রাথমিকভাবে ১০টি জাহাজ নির্মাণ করা হচ্ছে। আগামী বছরের মধ্যে এর সব কটিই সাগরে ভাসানোর কথা। এর একটি আগামী জুনে সাগরে ভাসবে। জাহাজটির দৈর্ঘ্য ৪০০ মিটার, প্রস্থ ৫৯ মিটার, উচ্চতা ৭৩ মিটার। ট্রিপল ই জাহাজ তৈরি করতে ফ্রান্সের আইফেল টাওয়ারের প্রায় আট গুণ ইস্পাত ব্যবহার করা হয়েছে। আর জাহাজটি ২০ ফুটের (টিইইউ) ১৮ হাজার মালবাহী কনটেইনার ধারণ করতে পারবে। জাহাজের সেই কনটেইনারগুলোকে যদি নিউইয়র্কের টাইমস স্কয়ারে রাখা হয়, তাহলে তা সেখানকার বিলবোর্ড ও সড়কবাতির খুঁটি, এমনকি ভবনের চেয়েও উঁচু হয়ে যাবে। সহজ করে বলা যায়, জাহাজের ফাঁকা কনটেইনারগুলোর ভেতরে যে পরিমাণ জায়গা থাকবে, তাতে অনায়াসে ৩৬ হাজার গাড়ি রাখা যাবে। সত্তরের দশকেও ইউএলসিসি নামের ৪০০ মিটারের কনটেইনারবাহী জাহাজ নির্মাণ করা হয়েছিল। তবে সাগরে চলাচলের এক দশক পূর্ণ করার আগেই সেগুলো বিকল হয়ে যায়। অপেক্ষাকৃত ছোট কয়েকটি ইউএলসিসি এখনো চলাচল করছে। ২৫ বছর আগে নির্মাণ করা হয় পোস্ট-পানামাম্যাক্স নামের কনটেইনারবাহী জাহাজ। সেটি ২০ ফুটের (টিইইউ) চার হাজার ৩০০ কনটেইনার বহন করতে পারত। গত নভেম্বরে সাগরে ভাসানো হয় মার্কো পলো নামের জাহাজ। এটি ১৬ হাজার ২০টি কনটেইনার বহনে সক্ষম। বিবিসি।প্রথম আলো
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
- Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women
- Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
- নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান
- শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান ড. তিতুমীরের
- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা
- Trump Admin Rescinds Public Charge Rule
- BOROUGH PRESIDENT GIBSON ANNOUNCES SIGNIFICANT INVESTMENTS IN THE BRONX