কবি সাইফুল্লাহ মাহমুদ দুলালের জন্মদিন
সিবিএনএ কানাডা থেকে : বিশিষ্ট কবি ও সাংবাদিক সাইফুল্লাহ মাহমুদ দুলালের জন্মদিন ৩০ মে। উল্লেখ, সাইফুল্লাহ মাহমুদ দুলাল ছাত্র জীবনেই সাংবাদিকতা শুরু করেন। লিখেছেন অনেক জনপ্রিয় সঙ্গীত ও নাটক। বিটিভিতে উপস্থাপনা করেছেন শিল্প-সাহিত্য-সংস্কৃতি বিষয়ক অনুষ্ঠান ‘দৃষ্টি ও সৃষ্টি’। তাঁর কবিতায় গ্রামবাংলা থেকে শুরু করে নগরায়ন, নাগরিক জীবন, জীবনের জটিলতা, প্রেম, পরবাস, পরাবাস্তব প্রভৃতি প্রতিফলিত হচ্ছে প্রতি নিয়ত। প্রবাসের সংবাদপত্রের জন্য ঢাকায় প্রতিষ্ঠিতা করেছেন নিউজ মিডিয়া ‘স্বরব্যঞ্জন’ এবং ‘পাঠশালা’ প্রকাশনা সংস্থা। শিল্প-সাহিত্যের সব শাখাই তিন দশক ধরে জড়িত। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা পঞ্চাশ। উল্লেখযোগ্য গ্রন্থ- তৃষ্ণার্ত জলপরী,একি কাণ্ড পাতা নেই, নিদ্রার ভেতর জেগে থাকা, নির্জনে কেনো এতো কোলাহল, নীড়ে নিরুদ্দেশে, শিল্পসাহিত্যে শেখ মুজিব, কানাডায় যাবেন কেনো যাবেন, বীর বিচ্ছু, কাছের মানুষ দূরের মানুষ, তোমার বাড়ি কত দূর প্রভৃতি। তিনি জাতির জনক বঙ্গবন্ধু পদক, মাইকেল মধুসূদন দত্ত পুরষ্কার, মুক্তধারা সাহিত্য পুরষ্কার, সৈয়দ নজরুল ইসলাম পদকসহ অনেক সন্মাননা পেয়েছেন। এছাড়াও টরন্টোর অধুনালুপ্ত সাপ্তাহিক বাংলা রিপোর্টারের প্রধান সম্পাদক ছিলেন। বর্তমানে দৈনিক ইত্তেকাফের সাথে জড়িত। তিনি স্বপরিবারে কানাডায় বসবাস করছেন।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ