Thursday, 4 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

কমিউনিটির পরিচিত মুখ জাহাঙ্গীর আলম আর নেই

অনলাইন ডেস্ক পঠিত: 100 বার

প্রকাশিত: December 5, 2014 | 4:21 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী কমিউনিটির পরিচিত মুখ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোনিয়েশন ইউএসএ’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও জাহাঙ্গীর ক্যান্সার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম দীর্ঘ রোগ ভোগের পর গত বুধবার দিবাগত রাতে ইন্তেকাল করেছেন (ইন্না…রাজেউন)। মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত জাহাঙ্গীর আলম ম্যানহাটানস্থ বিশ্বখ্যাত ক্যান্সার রিসার্চ সেন্টার স্নোন কেটারিং মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬৩ বছর। জাহাঙ্গীর আলমের মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি স্ত্রী পারভীন আলম ও একমাত্র পুত্র নাইয়ান সহ অনেক আতœ¦ীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভান্যুধায়ী রেখে গেছেন।

কমিউনিটির পরিচিতজন, এক্টিভিষ্ট মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রায় দুই যুগ আগে ক্যান্সার রোগে আক্রান্ত হন। মরণব্যাধীকে একপ্রকার জয় করেই তিনি কমিউনিটির নানা সেবা ও সামাজিকতায় নিজেকে সংশ্লিষ্ট রেখেছিলেন। চিকিৎসার জন্য তাকে মাঝে মাঝে হাসপাতালে আশ্রয় নিতে হতো। দু’সপ্তাহ আগে আবারো অসুস্থ হয়ে পড়লে তাকে স্নোন কেটারিং মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর বিশেষজ্ঞ ডাক্তাররা গত ১ ডিসেম্বর তার আইয়ুষ্কাল সম্পর্কে চূড়ান্তভাবে জানিয়ে দিয়েছিলেন। খবরটি ছড়িয়ে পড়লে কমিউনিটির পরিচিতজনরা তাকে দেখতে দিনভর ছুটে যান হাসপাতালে। শেষ দিকে তিনি বাকশক্তি হারিয়েছিলেন, কাউকে চিনতেও পারছিলেন না। তাকে ঘুমের ওষুধ আর পেইন কিলার দিয়ে অচেতন রাখা হয়েছিলো।
গতকাল বৃহস্পতিবার বাদ জোহর জ্যামাইকা মুসলিম সেন্টারে মরহুম জাহাঙ্গীর আলমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয় এবং পরে লং আইল্যান্ডস্থ ওয়াশিংটর মেমোরিয়াল গোরস্থানে তাকে দাফন করা হয়।
জানা গেছে, বৃহত্তর কুমিল্লার সন্তান মোহাম্মদ জাহাঙ্গীর আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকাকালীন জাসদের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি ’৯০-এর দশকে আমেরিকায় এসেছিলেন। এক সময় তিনি কমিউনিটিতে ছিলেন সরব। প্রবাসের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ সোসাইটির নির্বাচিত সদস্য ছিলেন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই এসোসিয়েশনের। জড়িত ছিলেন ইউএস কমিটি ফর ডেমোক্রেসি ইন বাংলাদেশ নামক সংগঠনে। তিনি কমিউনিটির সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। মৃত্যুর কিছু দিন আগেও ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার জন্য কাজ করেছিলেন। জাহাঙ্গীর আলম স্ত্রী পারভীন আলম এবং একমাত্র সন্তান নাইয়ানকে নিয়ে এস্টোরিয়ার বসবাস করছিলেন। তার ছেলে নাইয়ান কলেজে লেখাপড়া করছে। দু’বছর পর তার গ্র্যাজুয়েশন সম্পন্ন হবে।
জাতিসংঘের বাংলাদেশ মিশনে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. একে আব্দুল মোমেন ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ইউএস ইন্্ক’র সভাপতি তাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক এম এ আলম সহ কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে সৈয়দ মোহাম্মদ উল্লাহ, ড. দেলোয়ার হোসেন, নার্গিস আহমেদ, মাফ মিসবাহ উদ্দিন, মোহাম্মদ আমিনুল্লাহ, আলী ইমাম শিকদার, মোহাম্মদ হোসেন খান, ড. মাহফুজ চৌধুরী, ফখরুল আলম, এবাদ চৌধুরী, মোস্তাক আহমেদ, এডভোকেবট মজিবুর রহমান, মোল্লা মনিরুজ্জামান, আব্দুল কাদের চৌধুরী শাহীন, বেদারুল ইসলাম বাবলা, স্বপন বড়–য়া, ডা. নাফিজ খান, আব্দুল কাদের চৌধুরী শাহীন, গোলাম মোস্তফা, গাজী ,শামসুদ্দিন, এ্যানী ফেরদৌস, রুহুল আমীন সরকার, এ কে আজাদ তালুকদার প্রমুখ অসুস্থাবস্থায় জাহাঙ্গীর আলমকে দেখতে হাসপাতালে যান।

শনিবার দোয়া মাহফিল
ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ইউএস ইন্্ক’র সভাপতি তাজুল ইসলাম জানান, ৬ ডিসেম্বর শনিবার বাদ এশা জ্যামাইকা মুসলিম সেন্টারে মরহুম জাহাঙ্গীর আলমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV